
আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার জাতীয় পার্টি সভায় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৮ টায় স্থানীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা জাতীয়পার্টি আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। এতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ফয়সাল দিদার দিপু, শফিউল আলম সুজন, শামসুদ্দীন অরুণ, রওশন মাহানামা, সদস্য রাইসুল ইসলাম লাকী বসুনিয়া, ফেরাজ উদ্দিন ফেরাজ, আলতাফ হোসেন, পৌর জাতীয়পার্টি সদস্য সচিব রাকিব খাঁন, রেল জাতীয় শ্রমিক পার্টি গোলাম বারী, মন্সুর আহম্মেদ, আবুল হাসান, শফিকুল ইসলাম সবুজ, যুবসংহতির পৌর কমিটির সভাপতি আজহারুল ইসলাম জয়।
সভায় বক্তারা, সৈয়দপুর উপজেলায় ইতিবাচক উন্নয়নে বৈষম্য ও দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকায় এমপি আদেলকে সৈয়দপুর উপজেলা অবাঞ্ছিত ঘোষণা করেন। এছাড়া ২৪ জুলাই ইউনিয়ন কমিটি গঠনের পর আগামী ৩০ জুলাই সাধারণ সভায় আহবান করা হবে। এতে এমপি আদেলের সকল নেতিবাচক কর্মকাণ্ডগুলো তুলে ধরা হবে।
সান নিউজ/কেএমএল
