)
Tirupati Explosion: ঠিক কী কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। মাথায় রাখা হচ্ছে একাধিক সম্ভাবনা….
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল তিরুপতি। একটি ওষুধ কোম্পানির বয়লারে বিকট ফেটে যায় সাই সিটিতে। বিস্ফোরণের চোটে এলাকায় ছড়ি ছিটিয়ে পড়ে ধ্বংস্তূপ। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই বিস্ফোরণে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১০ জন।
ঠিক কীভাবে ওই বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে বিস্ফোরণের তিব্রতা এতটাই তীব্র ছিল যে একটি বাড়ির একাংশ বিস্ফোরণের দাপটে মাটির সঙ্গে মিশে যায়। পুলিস এনিয়ে তদন্ত করছে। বিস্ফোরণের খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে যায় একটি উদ্ধারকারী দল। কারখানায় কতজন কাজ করছিলেন তা এখনও স্পষ্ট নয়।
বিস্ফোরণে কাদের মৃত্যু হয়েছে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে খতিয়ে দেখা হচ্ছে কারও গাফিলতিতে দুর্ঘটনা কিনা। নিরাপত্তা ব্য়বস্থায় ত্রুটি থাকার কারণে এমন মর্মান্তিক ঘটনা কিন। নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটেছে। তবে কোনও কোনও মহল থেকে অনুমান করা হচ্ছে ওষুধ কোম্পানির বয়লারে বিস্ফোরণের ফলে ওই দুর্ঘটনা হয়ে থাকতে পারে।
দাবি করা হচ্ছে-
বয়লারের ভালবের প্রেসারের সমস্যার কারণে বয়লারে বিস্ফোরণ ঘটতে পারে।
বয়লারে কম জল থাকার কারণে তার তাপমাত্রা বেড়ে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে।
রাস্ট বা ফাটাল থাকার কারণে বয়লার ফেটে যেতে পারে।
সেফটি রুল মেনে না চলার কারণে বয়লার ফেটে যেতে পারে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে য়ায় অন্ধ্র প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আহতদেরও তিনি দেখতে যাবেন বলে জানা য়াচ্ছে। অসমর্থিত সূত্রে খবর, নিহতদের মধ্যে রয়েছেন গৌরব রায়(৩৫), চিন্না মস্তান(৩৬) ও রমেশ(৪০)।
(Feed Source: zeenews.com)
