Supreme Court on Form 6: সংশোধিত Form 6- এ মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট, স্পষ্ট করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

Supreme Court on Form 6: সংশোধিত Form 6- এ মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট, স্পষ্ট করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নতুন ভোটারদের নাম তোলার জন্য ফর্ম ৬-এর অনলাইন ভার্সনে যে অদল বদল করা হয়েছে, আইনজীবী মানেকা গুরুস্বামী এ দিন তা সুপ্রিম কোর্টের নজরে আনেন৷

ফর্ম ৬ নিয়ে অবস্থান স্পষ্ট করল শীর্ষ আদালত৷

নতুন ভোটারদের নাম তোলার জন্য নির্বাচন কমিশনের ফর্ম ৬-এ যে অদলবদল করা হয়েছে, তা সুপ্রিম কোর্ট অনুমোদন করেনি৷ সোমবার এই ব্যাখ্যা দিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ৷