Famous YouTuber Arrested: স্ত্রীর ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার বিখ্যাত ইউটিউবার

Famous YouTuber Arrested: স্ত্রীর ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার বিখ্যাত ইউটিউবার

ইউটিউবার হিসেবে তিনি বিখ্যাত তো বটেই, ছিলেন বিগ বসের প্রতিযোগীও৷ তাঁর বিরুদ্ধে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে৷

আবারও বিতর্কে জড়িয়েছেন বিগ বস খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল। এবার বিষয়টি পুলিশ পর্যন্ত পৌঁছেছে। অভিযোগ উঠেছে যে, অনুরাগ তাঁর স্ত্রী রিতিকার খুড়তুতো ভাই রাজকে মারধর করেন, যার ফলে তিনি আহত হন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

দেরাদুনের নেহেরু কলোনি থানা এলাকায় অনুরাগ ডোভাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হামলা, রাস্তা অবরোধ, হত্যাচেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ অনুরাগ ডোভালসহ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ঘটনাটি হরিদ্বার বাইপাসের একটি ক্যাফের কাছে ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজ সিং চৌহানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ৫ই অক্টোবর সন্ধ্যা ৬ নাগাদ রাজ সিং চৌহান অনুরাগ ডোভাল ও তার সঙ্গীদের সঙ্গে দেখা করতে ক্যাফেতে এসেছিলেন। অভিযোগ করা হয়েছে যে, রাত ৮টা নাগাদ তাদের মধ্যে তর্কাতর্কি চরমে ওঠে এবং অনুরাগ ডোভাল ও তার সঙ্গীরা রাজ সিং চৌহানকে মারধর করতে শুরু করেন।

তিনি দাবি করেছেন যে অনুরাগ ডোভাল তাঁর জীবননাশের হুমকি দিয়েছেন। রাজের হাতে কামড়ের চিহ্ন এবং মুখে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। রাজের অভিযোগ, তাঁকে নির্মমভাবে মারধর করা হয়েছে এবং তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে। এদিকে, অনুরাগ ডোভাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আজ তককে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ জানিয়েছেন যে তিনি নির্দোষ। বর্তমানে, অভিযোগের ভিত্তিতে নেহেরু কলোনি পুলিশ স্টেশন একটি মামলা দায়ের করেছে এবং অনুরাগ ডোভালসহ চারজনকে গ্রেফতার করেছে।

Famous YouTuber Arrested: স্ত্রীর ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার বিখ্যাত ইউটিউবার

অভিযোগে বলা হয়েছে যে অনুরাগ ডোভাল, রাজ সিং চৌহানকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন, এবং তার সঙ্গীরা লোহার অস্ত্র ও লাঠি দিয়ে তাকে আক্রমণ করে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ তার উপর হওয়া দুর্ভোগের কথা জানান এবং এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে অনুরোধ করেন। রাজ সিং চৌহান জানিয়েছেন যে, তিনি শোরুমে উপস্থিত ছিলেন যখন অনুরাগ ডোভাল গভীর রাতে তাঁর বাউন্সার ও আরও কিছু লোককে সঙ্গে নিয়ে সেখানে আসেন। অভিযোগ করা হয়েছে যে, এই সময় তার মোবাইল ফোনের পাসওয়ার্ড নেওয়ার চেষ্টা করা হয় এবং এরপর অনুরাগ ডোভাল ও তার সহযোগীরা তাকে মারধর করতে শুরু করে।

(Feed Source: news18.com)