RailOne-এ বড় বদল! নিজের টিকিটের সঙ্গে আরও ৫ জনের সিজন টিকিট বুক করুন

RailOne-এ বড় বদল! নিজের টিকিটের সঙ্গে আরও ৫ জনের সিজন টিকিট বুক করুন

RailOne অ্যাপে চালু হল ‘শেয়ারযোগ্য ইউটিএস সিজন টিকিট’ সুবিধা। এবার একজন রেজিস্টার্ড ব্যবহারকারী নিজের জন্য একটি এবং পরিবারের সদস্য বা অন্য যোগ্য যাত্রীদের জন্য আরও পাঁচটি সিজন টিকিট বুক করতে পারবেন।

কলকাতাঃ রেলযাত্রীদের জন্য RailOne অ্যাপে চালু হল ‘শেয়ারযোগ্য ইউটিএস সিজন টিকিট’ সুবিধা। ২ সেপ্টেম্বর, ২০২৬ থেকে চালু হওয়া এই ব্যবস্থায় রেজিস্টার্ড ব্যবহারকারীরা শুধু নিজের জন্য নয়, পরিবারের যোগ্য সদস্য বা অন্য যোগ্য যাত্রীদের জন্যও সিজন টিকিট বুক করতে পারবেন। রেলওয়ের টিকিটিং ব্যবস্থাকে আরও আধুনিক করার পাশাপাশি সিজন টিকিট বুকিং প্রক্রিয়া সহজ করাই এই ব্যবস্থার লক্ষ্য।