Sa Re Ga Ma Pa 2026: বাংলার মঞ্চ কাঁপিয়ে এবার হিন্দি ‘সারেগামাপা’-তে, রিয়েলিটি শো-তে ঝড় তুলতে আসছেন সুভাষগ্রামের গীতশ্রী

Sa Re Ga Ma Pa 2026:  বাংলার মঞ্চ কাঁপিয়ে এবার হিন্দি ‘সারেগামাপা’-তে, রিয়েলিটি শো-তে ঝড় তুলতে আসছেন সুভাষগ্রামের গীতশ্রী
Sa Re Ga Ma Pa 2026: কয়েকমাস আগেই বাংলা সারাগেমাপা ফার্স্ট রানার আপ হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগণার সুভাষ গ্রামের মেয়ে গীতশ্রী চৌধুরী। রিয়েলিটির এই মঞ্চ থেকেই গানের জগতে নতুন দরজা খুলে গিয়েছে তাঁর জন্য। এবার হিন্দি সারেগামাপাতে সুভাষগ্রাম থেকে অংশ নিয়েছেন গীতশ্রী। বাংলা ছাড়িয়ে আরও বড় পরিধিতে দেখা যাবে তাঁকে।
কয়েকমাস আগেই বাংলা সারেগামাপা ফার্স্ট রানার আপ হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগণার সুভাষ গ্রামের মেয়ে গীতশ্রী চৌধুরী। রিয়েলিটি শো-এর এই মঞ্চ থেকেই গানের জগতে নতুন দরজা খুলে গিয়েছে তাঁর জন্য। এবার হিন্দি সারেগামাপাতে সুভাষগ্রাম থেকে অংশ নিয়েছেন গীতশ্রী। বাংলা ছাড়িয়ে আরও বড় প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁকে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
২০১৩ থেকেই একের পর এক সঙ্গীতের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। তিনি জানিয়েছিলেন আমরা “বাইরে থেকে বুঝতে পারি না ভিতরে কী ঘটে বা ঘটতে চলেছে। আমরা ভাবি গান গাওয়া হয় ওই অবধিই ৷ কিন্তু ‘সারেগামাপা’র মঞ্চে গিয়ে বুঝতে পারি এটা শুধুই একটা প্রতিযোগিতার মঞ্চ নয়৷ এটা একটা প্রতিষ্ঠান ৷ এখানে যে গ্রুমিং প্রসেস চলে সেটা ভীষণ উপকার করে গান নিয়ে এগিয়ে যেতে৷”
বাংলা ছাড়িয়ে দেশের আঙিনায় পা রাখায় খুশি সুভাষগ্রামের বাসিন্দারা। সুভাষগ্রামের মেয়ে গীতশ্রীর এবার হিন্দি সারেগামাপা-র লড়াইয়ে। সারেগামাপা সঙ্গীতের জনপ্রিয় এই শো দীর্ঘদিন ধরে বিনোদন দিয়ে আসছে সঙ্গীতপ্রেমী মানুষজনের। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই শো-তে এবছর দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের মেয়ে গীতশ্রী চৌধুরী অংশ নিয়েছিলেন। শুধু অংশ নেওয়া নয় রীতমতো দৌড়ের প্রথম দিকে থেকে সকলের নজর কাড়েন তিনি।
গীতশ্রীর সঙ্গীত গুরু হয়েছিলেন রথীজিৎ ভট্টাচার্য। গীতশ্রী লিখেছিলেন, “বাবার পর এই একজন আছেন যিনি শতবার হোঁচট খেলে, পড়ে গেলে জীবনে চরম কঠিন পরিস্থিতি আসলে ঠিক ভরসার হাত বাড়িয়ে টেনে তুলবেন।” রথীজিৎ ভট্টাচার্যের জন্মদিনে এই আবেগঘন পোস্ট করেছিলেন তিনি।
গীতশ্রী ছোট থেকে অভাব অনটনের মধ্যে বড় হয়েছে। কিন্তু সঙ্গীতকে কখনও ছাড়েনি সে। ছোট থেকেই বিভিন্ন অডিশন দিয়ে এসেছে সে। ২০১৩ এর পর থেকে একাধিক সঙ্গীতের অনুষ্ঠানে অংশ নেয় গীতশ্রী। কিন্তু এবছর হাতের কাছে সাফল্য আসে। তবে বাংলা মঞ্চের সাফল্যই তাঁর শেষ ঠিকানা হয়ে থাকেনি। জীবনের একের পর এক বাধা পেরিয়ে গীতশ্রী এবার পৌঁছে গিয়েছেন হিন্দি ‘সারেগামাপা’-র মঞ্চে। ভাষা বদলেছে, প্রতিযোগিতার পরিসর বদলেছে, কিন্তু বদলায়নি তাঁর লড়াইয়ের জেদ।
সুভাষগ্রাম স্টেশনের কাছে বাড়ি গীতশ্রীর। একটা সময় দরমার বাড়িতে থাকত তারা। আমফান ঝড়ে সেই বাড়ি ভেঙে যায়। এরপর শুরু হয় জীবনের নতুন অধ্যায়। তবে সঙ্গীত সেই দু:খ ভুলিয়ে দিয়েছে তাকে। উচ্চ শিক্ষার জন্য যোগমায়া দেবী কলেজে ভর্তি হলেও পরে সেখান থেকে কোর্স শেষ করতে পারেনি সে। পরে বিবেকানন্দ কলেজ বেহালাতে ভর্তি হন। তবে জীবনের সেই সব অতীত কাটিয়ে এখন নতুন উচ্চতায় পৌঁছে সকলকে চমকে দিচ্ছেন গীতশ্রী। ছবি ও তথ্য: নবাব মল্লিক
(Feed Source: news18.com)