Rahul Gandhi: দিল্লি আন্দোলনের ‘ঘুঁটি’ সাজাতে চা-চক্রের আয়োজন রাহুলের, আমন্ত্রণ ইন্ডি সাংসদ, ছাত্র নেতৃত্বদের! জন ব্রিটাসের সঙ্গে মিলে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন দাখিল কংগ্রেস নেতার

Rahul Gandhi: দিল্লি আন্দোলনের ‘ঘুঁটি’ সাজাতে চা-চক্রের আয়োজন রাহুলের, আমন্ত্রণ ইন্ডি সাংসদ, ছাত্র নেতৃত্বদের! জন ব্রিটাসের সঙ্গে মিলে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন দাখিল কংগ্রেস নেতার

Rahul Gandhi: ১০ অক্টোবরের বিক্ষোভে বিধিনিষেধ আরোপের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপের আবেদন দাখিল করলেন রাহুল গান্ধি ও জন ব্রিটাস। ভোটার তালিকার SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বিরোধীদের আন্দোলনের মধ্যেই এই পদক্ষেপ।

চা-চক্রের আয়োজন রাহুলের

নয়াদিল্লি: মঙ্গলবার, নিজের বাসভবনে চা চক্রের আয়োজন করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ এই চা চক্রে INDIA জোটের নেতাদের, নাগরিক সমাজের সদস্যদের এবং ছাত্র সংগঠনগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন রাহুল৷ জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর ‘কৌশল’ স্থির করতেই এই বৈঠকে বসছে ইন্ডি জোট৷ ইতিমধ্যেই, সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন দাখিল করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং সিপিআই নেতা জন ব্রিটাস।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই শীর্ষ আদালতে এই আবেদন দাখিল করেছেন কংগ্রেস এবং বাম নেতা৷ ১০ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিষয়টি নিয়ে দায়ের করা আদালত অবমাননার আবেদনে তাঁরা ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন বা হস্তক্ষেপের আবেদন জমা দিয়েছেন৷

এর আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধী নেতারা। সোমবার দিল্লিতে ‘মার্চ ফর ডেমোক্র্যাসি’ কর্মসূচিতে অংশ নেন INDIA জোটের একাধিক নেতা, আন্দোলনকারী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের দিকে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করলে ভগবান দাস রোডের দ্বিতীয় ব্যারিকেডের কাছে তাঁদের আটকে দেওয়া হয়।

মঙ্গলবার রাহুল গান্ধির বাসভবনে চা-চক্রএই আবহে মঙ্গলবার INDIA জোটের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের সদস্য এবং ছাত্র সংগঠনগুলিকে নিজের বাসভবনে চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধি। আমন্ত্রণপত্র অনুযায়ী, বিকেল ৪টেয় নয়াদিল্লির ৫, সুনহেরি বাগ রোডে তাঁর বাসভবনে এই চা-চক্রের আয়োজন করা হয়েছে। তার আগে বিকেলে যৌথ সাংবাদিক বৈঠক করবেন INDIA জোটের নেতারা।

সোমবারের মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিআই নেতা ডি রাজা, সিপিএম নেতা এম এ বেবি, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে-সহ একাধিক বিরোধী নেতা।

(Feed Source: news18.com)