
কপিল দেবের মতে তরুণদের পরিকল্পনা এবং উদ্যম, উদ্দীপনার সঙ্গে অভিজ্ঞতা এবং ভিন্ন মতামত পোষণকারীদের বক্তব্যও গুরুত্ব দিয়ে শুনতে চাওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তাঁকে সম্প্রতি বলতে শোনা যায়, ‘তরুণরা বুদ্ধিমান, চালাক, চতুর, তবে আমাদের ক্ষেত্রে অভিজ্ঞতাটা রয়েছে যেটা দিয়ে আমরা ওদের গাইড করতে পারব। ওরা আমাদের ভবিষ্যৎ এবং আমাদের দায়িত্ব ওদের সঠিকভাবে গাইড করা, আবার ওদেরও খালি আমরাই সঠিক না বলে অন্যদের কথাও শুনতে হবে। আমাদের দেশ সুন্দরভাবে উন্নতি করছে। আমরা মতে এখানে সকলের অবদান জরুরি। আশা করি আমাদের দেশ ভুল পথে যাবে না।’
কপিল দেব আবার ভারতের পেশাদার গল্ফ ট্যুর (PGTI)-র সভাপতিও বটে। তিনি দিল্লি গল্ফ ক্লাব পুলিশি নিষেধাজ্ঞায় থাকা অঞ্চলগুলির মধ্যে হলেও আশা করছেন দর্শকদের উপস্থিত হতে দেওয়া হবে। পাশাপাশি প্রতিবাদীদের তিনি গল্ফ ক্লাবে পৌঁছনোর সড়কটাও ফাঁকা রাখতে অনুরোধ করেছেন যাতে যে গল্ফাররা এতে অংশগ্রহণ করছেন, তাঁদের গল্ফ ক্লাবে পৌঁছতে কোনওরকম অসুবিধা না হয়।
VIDEO | Delhi: Kapil Dev, President of the Professional Golf Tour of India (PGTI), urged protesters to keep the route to Delhi Golf Club (DGC) clear, ensuring golfers participating in the DP World India Championship can reach the venue on time. “Indian youngsters are the future of the country and responsible citizens. I am sure the protesters will be kind enough not to obstruct the route to DGC and allow national and international golfers to reach the venue on time,” said Kapil Dev. (Full video available on PTI Videos – https://t.co/bIyFWTfmBd)
— Press Trust of India (@PTI_News) October 16, 2026
প্রসঙ্গত উল্লেখ্য, এইসবের মাঝেই আজ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠা অভিজিৎ দীপকেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাঁকে পেশ করা হবে ম্যাজিস্ট্রেটের সামনে। তবে আজও কিন্তু দেশের রাজধানী উত্তপ্ত। পথে নামার কথা রয়েছে বামেদের। আজও বন্ধ থাকছে সেন্ট্রাল পার্ক। সব মিলিয়ে বলা বাহুল্য রাজধানী বর্তমানে উত্তাল।
