
প্রয়াত যোগেন চৌধুরী, বয়স হয়েছিল ৮৭ বছর
২০১৪-এ তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন যোগেন চৌধুরী। ব্লাড ক্যান্সার ও ইউটিআই নিয়ে রুবি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন শিল্পী যোগেন চৌধুরী। গত ১৪ মাস ধরে বিরল ধরনের রক্তের ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা করছেন হেমাটোঅঙ্কোলজিস্ট তুফানকান্তি দোলাই। এ যাবৎ ৯টা সাইকেল কেমো চলেছে। কিন্তু ৮৭ বছর বয়সে কেমো নিয়েও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়নি তাঁর পক্ষে। দীর্ঘদিন থেকেই মারণরোগের চিকিৎসা চলছিল তাঁর। তবে জীবনের সঙ্গে তাঁর লড়াই হার মানল আজ। লক্ষ্মীপুজোর দিনে প্রয়াত হলেন, শিল্পী যোগেন চৌধুরী।
ব্লাড ক্যান্সার ও ইউটিআই নিয়ে রুবি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন শিল্পী যোগেন চৌধুরী। গত ১৪ মাস ধরে বিরল ধরনের রক্তের ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা করছেন হেমাটোঅঙ্কোলজিস্ট তুফানকান্তি দোলাই।
এ যাবৎ ৯টা সাইকেল কেমো চলেছে। কিন্তু এই ৮৭ বছর বয়সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। শুধুমাত্র ক্যান্সারের আগ্রাসনটুকু ঠেকিয়ে রাখা গিয়েছিল। মহাষষ্ঠীর দিন মূত্রনালীর গুরুতর সংক্রমণ নিয়ে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শরীরে ছিল সেপসিসের বা রক্তে বিষক্রিয়ার উপসর্গ দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে শেষরক্ষা হয়নি। লক্ষ্মীপুজোর দিন প্রয়াত হলেন, যোগেন চৌধুরী। ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে জন্ম হয় যোগেন চৌধুরীর। নিজের কাজের মধ্যে দিয়েই মানুষের মনে জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি।
(Feed Source: abplive.com)
