
Shoe Bad Smell Removal: অনেকের ধারণা পা থেকে জুতোয় দুর্গন্ধ হয়। কিন্তু তা নয়। জুতোর মধ্যে থাকা ব্যাকটেরিয়া আর পায়ের ঘামের বিক্রিয়ার ফলে পচা গন্ধের সৃষ্টি হয়। এই গন্ধ উৎকট। জুতো খুললে ঘরময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, সবাই নাক সিঁটকায়। সমস্যা মেটাতে অনেকেই জুতোয় পারফিউম স্প্রে করেন, কেউ বা পাউডার ছিটিয়ে নেন। কিন্তু এ’সবে তেমন কাজ দেয় না! বরং এই তরল জুতোয় স্প্রে করলেই কেল্লাফতে! জুতোর দুর্গন্ধ গায়েব মিনিটে
অনেকেরই চাপা জুতো বা বুট পরলে পায়ে দুর্গন্ধ হয়। সে বিকট গন্ধ। জুতো খুললে আশপাশের সবাই নাক সিঁটকায়, অস্বস্তির শেষ থাকে না। জুতায় দুর্গন্ধ হওয়ার কারণ শুধু ঘাম নয়। ঘামের নিজের গন্ধ খুব একটা থাকে না। বরং জুতার ভিতরে থাকা ব্যাকটেরিয়া ঘাম থেকে পুষ্টি পায়। এই ব্যাকটেরিয়াগুলি ঘাম ভেঙে এমন কিছু উপাদান তৈরি করে, যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়।
অনেকে জুতোর দুর্গন্ধ দূর করতে নামীদামি স্প্রে ব্যবহার করেল, কিন্তু তাতে তেমন কাজ হয় না। কাজেই ভরসা রাখুন একেবারে বিনা পয়সার ঘরোয়া উপায়ে। জুতোর ভিতর এই তরল স্প্রে করলেই কাম তামাম! জুতোর দুর্গন্ধ গায়েব মিনিটে–
জুতোর দুর্গন্ধ দূর করতে ভিনিগার–
জুতোর দুর্গন্ধ দূর করতে ভিনিগার এক্সপার্ট। পারফিউম স্প্রে করলে দুর্গন্ধ শুধু চাপা পড়ে, কিন্তু ভিনিগার দুর্গন্ধের কারণ কমায়। পাশাপাশি, জুতার মধ্যে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও স্যাঁতসেঁতে ভাব কমায় ভিনিগার।
সাদা ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড মিশ্রিত একটি দ্রবণ। এটি দু’ভাবে কাজ করে। প্রথমত, এর মধ্যে থাকা অ্যাসিড জুতার দুর্গন্ধের জন্য দায়ী উপাদানগুলির গন্ধ কমায়। সাহায্য করে। ফলে দুর্গন্ধ শুধু চাপা পড়ে না, একেবারে নির্মূল হয়। অন্যদিকে, ভিনিগারের অম্লীয় উপাদান দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের সংখ্যা কমায়। জুতায় ভিনিগার স্প্রে করার পর প্রথমে নাকে ভিনিগারের গন্ধ আসলেও জুতো শুকিয়ে গেলে সেই গন্ধ ধীরে ধীরে মিলিয়ে যায়।
কীভাবে ভিনিগার জুতোয় স্প্রে করবেন– প্রথমে একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনিগার ও জল মিশিয়ে নিন। এরপর জুতোর ভিতরে অল্প করে সেই মিশ্রণ স্প্রে করুন। খেয়াল রাখবেন, জুতো যেন বেশি ভিজে না যায়। তারপর বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে জুতোটি শুকোতে দিন। রোদেও রাখতে পারেন। দুর্গন্ধ বেশি হলে জুতো শুকিয়ে যাওয়ার পর ভিতরে সামান্য বেকিং সোডা ছড়িয়ে দিন। কয়েক ঘণ্টা পর জুতো ভাল করে ঝেড়ে নিন। ছিটেফোঁটা দুর্গন্ধও থাকবে না।
(Feed Source: news18.com)
