Malda Medical College: চিকিৎসক পদপ্রার্থীদের জন্য সুখবর! মালদা মেডিক্যালে জুনিয়র রেসিডেন্ট নিয়োগ, ৫ নভেম্বর কাউন্সেলিং

Malda Medical College: চিকিৎসক পদপ্রার্থীদের জন্য সুখবর! মালদা মেডিক্যালে জুনিয়র রেসিডেন্ট নিয়োগ, ৫ নভেম্বর কাউন্সেলিং

Malda Medical College: মালদা মেডিক্যালে কলেজে ৬০ জন চিকিৎসক নিয়োগ, ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন! বয়স হতে হবে ৩৫-এর কম।

চিকিৎসক পদপ্রার্থীদের জন্য সুখবর! মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র রেসিডেন্ট পদে মোট ৬০ জন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিভাগে শূন্যপদ পূরণের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর ২০২৬ বিকেল সাড়ে চারটে পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের কম। আগামী ৫ নভেম্বর দুপুর ১টা থেকে নিয়োগের কাউন্সেলিং অনুষ্ঠিত হবে।

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপালের দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের ৭ নভেম্বর থেকে ২০২৭ সালের ৭ মে পর্যন্ত নির্ধারিত সময়ের জন্য এই নিয়োগ করা হবে।

বিভাগভিত্তিক শূন্যপদের মধ্যে জেনারেল মেডিসিন ও জেনারেল সার্জারিতে ১২টি করে পদ রয়েছে। গাইনি ও অবস বিভাগ এবং পেডিয়াট্রিক্সে পাঁচটি করে পদ রয়েছে। অ্যানাস্থেসিওলজিতে তিনটি, ইএনটি-তে তিনটি, অর্থোপেডিক্সে তিনটি এবং রেসপিরেটরি মেডিসিন, সাইকিয়াট্রি, রেডিওলজি, নিউরো সার্জারি, ডার্মাটোলজি, ইমার্জেন্সি মেডিসিন ও সার্জিক্যাল ইমার্জেন্সি-সহ বিভিন্ন বিভাগে পদ রয়েছে। প্লাস্টিক সার্জারি বিভাগে একটি শূন্যপদ রয়েছে।

আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা মেডিকেল প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, নথি যাচাইয়ের সময় বৈধ ডব্লিউবিএমসি রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। কাউন্সেলিংয়ের দিন প্রার্থীদের মূল শংসাপত্র, সমস্ত পেশাগত পরীক্ষার মার্কশিট, এমবিবিএস ডিগ্রি, ইন্টার্নশিপ সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট নথির স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও দু’টি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে উপস্থিত হতে হবে।

কাউন্সেলিংয়ের স্থান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্টের দফতরের কনফারেন্স রুম। ওই দিন সকাল ১২টা ১০ মিনিট থেকে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। কাউন্সেলিংয়ে যোগদানের জন্য কোনও যাতায়াত ভাতা দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মেধাতালিকা তৈরির ক্ষেত্রে এমবিবিএসের নির্দিষ্ট বিষয়গুলিতে প্রাপ্ত নম্বর, বিশ্ববিদ্যালয়ের অনার্স বা স্বর্ণপদক এবং পরীক্ষায় পূর্ববর্তী প্রচেষ্টার ভিত্তিতে নম্বর নির্ধারণ করা হবে। যোগ্য প্রার্থীদের মধ্য থেকে প্যানেল তৈরি করা হবে, যার মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে তিন মাস।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

(Feed Source: news18.com)