দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বুধবার দিল্লির জিটিবি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়, সেই রিপোর্টেই জানা যায় বিষ খাওয়ার ফলে তাঁর মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম থেকে জানা গেছে, প্যারালিম্পিক চ্যাম্পিয়ন সুমিত আন্তিল এবং আরেক প্যারা-অ্যাথলেট বিপিন কাসানা হাসপাতালে উপস্থিত ছিলেন। তবে কী কারণে নীরজ যাদব আত্মহত্যার করেছিল তা এখনও পরিষ্কার নয়৷
ভারতের প্রধান প্যারা-অ্যাথলেটিক্স কোচ এস. সত্যনারায়ণ জানিয়েছেন যে, তিনি খবর পেয়েছেন নীরজ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কোচ এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক বলে অভিহিত করেছেন। তিনি ধারণা করছেন যে, চার বছরের নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট মানসিক চাপের সঙ্গে হয়তো নীরজ লড়াই করছিলেন।
৪ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে
২০২৩ সালের নভেম্বরে, ডোপিংয়ের দোষী সাব্যস্ত হওয়ার পর নীরজ যাদবকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই চার বছরের নিষেধাজ্ঞা ২০২৭ পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। এর ফলে, তিনি ২০২৬ এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণ করতে পারেননি। কোচ এস. সত্যনারায়ণ নিশ্চিত করে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন যে, চার বছরের সেই নিষেধাজ্ঞার কারণে তৈরি হওয়া মানসিক চাপের সঙ্গে নীরজ হয়তো লড়াই করছিলেন। এমনও হতে পারে যে, এই নিষেধাজ্ঞা নীরজকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল।
উত্তর প্রদেশের বাসিন্দা নীরজ যাদব প্যারা-অ্যাথলেটিক্সে নিজের জন্য একটি উল্লেখযোগ্য পরিচিতি গড়ে তুলেছিলেন। সাত বছর বয়সে তিনি পোলিওতে আক্রান্ত হন, যার ফলে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তা সত্ত্বেও, খেলাধুলার প্রতি তাঁর আগ্রহ বিন্দুমাত্র কমেনি। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি হুইলচেয়ার টেনিস খেলতেন, এরপর তিনি প্যারা-অ্যাথলেটিক্সের দিকে মনোনিবেশ করেন।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
(Feed Source: news18.com)