
ইতিমধ্যেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঘোষণা করেছিল ২০২৬ সাল থেকে স্টেশন মাস্টারের নিয়োগের বিজ্ঞপ্তি আলাদা ভাবে প্রকাশিত হবে। জানা গিয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মুম্বইতে (RRB Mumbai) সর্বাধিক ১৭৭ জনকে নিয়োগ করবে। এরপরই রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জম্মু – শ্রীনগর ও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাই। সেখানে যথাক্রমে ১২২ জন ও ১১৯ জন নিয়োগ হবে।
অনলাইনে আবেদন শুরু হয়েছে ২০২৬ সালের ২৭ অক্টোবর থেকে। এই আবেদন জমা করা চলবে ২০২৬ সালের ২৫ নভেম্বর রাত ১১ টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত। এ ছাড়াও অ্যাপ্লিকেশন ফি জমা করার শেষ তারিখ হল ২০২৬ সালের ২৭ নভেম্বর। যদি এই অনলাইন আবেদনে কোনও ভুল হয়ে থাকে তবে তা সংশোধনও করা যাবে। এর জন্য ২০২৬ সালের ২৮ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে তা সংশোধন করা যাবে বলেই জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এ ছাড়াও যাঁরা আবেদন করবেন তাঁরা যোগ্যতার মানদণ্ড, পরীক্ষার সিলেবাস, আবেদনের জন্য বিভিন্ন নির্দেশ ও প্রতিটা আরআরবি ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারেন।
যাঁরা এই আবেদন করতে চান, তাঁরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। এ ছাড়াও একজন একটি মাত্র আরআরবিতেই আবেদন করতে পারবেন। কেউ যদি একাধিক আরআরবিতে আবেদন করেন, তবে তাঁর সেই আবেদন বাতিল বলে গণ্য হবে। আর যাঁরা এমন করবেন, তাঁদের আগামীতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ও রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (RRC) পরীক্ষা থেকে বাদ দেওয়া হতে পারে।
নির্বাচন প্রক্রিয়াটিতে প্রথমে হবে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি। তারপর হবে কম্পিউটার ভিত্তিক যোগ্যতা পরীক্ষা বা সিবিএটি। এই দুই পরীক্ষায় পাস করলে তারপর হবে নথি যাচাই। তারপর মেডিক্যাল পরীক্ষা হবে প্রার্থীর।
এই পরীক্ষার মোট সময় ২ ঘণ্টা বা ১২০ মিনিট। এতে মোট ১০০ টি প্রশ্ন থাকবে। আর প্রতি প্রশ্নে ভুল উত্তর দেওয়ার জন্য এক তৃতীয়াংশ করে নম্বর কাটা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি একাধিক শিফটে হবে। সেই কারণে নরমালাইজেশন প্রয়োগ করা হবে।
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি হল আসলে বাছাই করার পরীক্ষা। এখানে যে পদের পরীক্ষা, সেই পদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রশ্ন তৈরি হবে। প্রার্থীদের নর্মালাইজড সিবিটি স্কোর এবং মেধার ভিত্তিতে সিবিএটির জন্য তালিকাভুক্তি করা হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
(Feed Source: abplive.com)
