Bengaluru Hotel Accident: বেঙ্গালুরুর ৫ তারা হোটেলের সুইমিং পুলে তড়িদাহত হয়ে মৃত ২ বিদেশী, আহত এক মার্কিন সহ আরও ২

Bengaluru Hotel Accident: বেঙ্গালুরুর ৫ তারা হোটেলের সুইমিং পুলে তড়িদাহত হয়ে মৃত ২ বিদেশী, আহত এক মার্কিন সহ আরও ২

বিবৃতি দিয়ে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে কনরাড হোটেল কর্তৃপক্ষ৷ পুলিশের সঙ্গে তারা সবরকম সহযোগিতা করছে বলেও হোটেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷

বেঙ্গালুরুর হোটেলের সুইমিং পুলে মর্মান্তিক দুর্ঘটনা৷ প্রতীকী ছবি

বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে তড়িদাহত হয়ে মৃত্যু হল দু জন বিদেশী নাগরিকের৷ শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর কনরাড হোটেলে৷ দু জনের মৃত্যু ছাড়াও এই ঘটনায় আরও একজন বিদেশী নাগরিক এবং হোটেলের একজন কর্মী গুরুতর আহত হয়েছেন৷