‘ক্যানসার ও অ্যালঝাইমার্স ইতিহাসের পাতায় চলে যাবে আগামী ১০ বছরের মধ্য়েই’, দাবি Anthropic CEO ডারিও আমোদেইয়ের

‘ক্যানসার ও অ্যালঝাইমার্স ইতিহাসের পাতায় চলে যাবে আগামী ১০ বছরের মধ্য়েই’, দাবি Anthropic CEO ডারিও আমোদেইয়ের

AI in Healthcare: আগামী ১০ বছরের মধ্যেই ক্যানসার, অ্যালঝাইমার ও হৃদরোগের মতো কঠিন রোগের চিকিৎসা সম্ভব হতে পারে! এমনই দাবি Anthropic CEO ডারিও আমোদেইয়ের। তাঁর মতে, AI ওষুধ আবিষ্কারের গতি বাড়াবে। তবে এই ভবিষ্যদ্বাণী নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ

AI সংস্থা Anthropic-এর CEO ডারিও আমোদেই দাবি করেছেন, আগামী ১০ বছর অর্থাৎ এক দশকের মধ্যেই ক্যানসার ও অ্যালঝাইমারের মতো রোগের চিকিৎসা সম্ভব হতে পারে। তাঁর মতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-এর হাত ধরে ওষুধ আবিষ্কারের পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। এর ফলে চিকিৎসা ক্ষেত্রে বড়সড় সাফল্য মিলতে পারে। যদিও এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, বর্তমান AI মডেলগুলির মধ্যে প্রয়োজনীয় জৈবিক জ্ঞানের অভাব রয়েছে।

কী বলেছেন ডারিও আমোদেই? “আমার মনে হয়, এক দশকেরও কম সময়ের মধ্যে ক্যানসার, অ্যালঝাইমার, হৃদরোগ এবং মানসিক রোগ অতীতের বিষয় হয়ে উঠতে পারে।” – ডারিও আমোদেই, CEO, Anthropic।

‘আসতে পারে অলৌকিক সাফল্যের যুগ’ – রিপোর্ট অনুযায়ী, ডারিও আমোদেইয়ের দাবি, AI-কে এমন একটি প্রযুক্তি হিসেবে দেখা হচ্ছে, যা জৈবিক গবেষণা, নতুন ওষুধ আবিষ্কার এবং চিকিৎসা ক্ষেত্রে বড়সড় উদ্ভাবনের গতি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ডারিওর মতে, ক্যানসার ও অ্যালঝাইমার কোনও অজানা রোগ নয়। এই রোগগুলি লক্ষ লক্ষ পরিবারকে প্রভাবিত করে। এর মধ্যে কয়েকটি রোগ এখনও চিকিৎসা বিজ্ঞানের কাছে অন্যতম কঠিন চ্যালেঞ্জ।

আমোদেইয়ের মতে, সঠিকভাবে এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারলে অলৌকিক সাফল্যের একটি নতুন যুগের সূচনা হতে পারে। এমন এক সময় আসতে পারে, যখন মানবসভ্যতা হাজার হাজার বছর ধরে অমীমাংসিত থাকা সমস্যাগুলির সমাধান খুঁজে পাবে।

একই আশায় বুক বাঁধছেন অন্যান্য প্রযুক্তি সংস্থার শীর্ষ কর্তারাও: আমোদেই একা নন, AI-এর হাত ধরে চিকিৎসা জগতে বৈপ্লবিক পরিবর্তনের আশা করছেন আরও অনেক প্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা। Tesla-র এলন মাস্ক এবং Google-এর AI বিভাগের প্রধান ডেমিস হাসাবিসও একই ধরনের আশার কথা জানিয়েছেন।

হাসাবিসের মতে, AI-এর সাহায্যে ওষুধ আবিষ্কারের জন্য প্রয়োজনীয় সময় অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এর ফলে আগামী এক দশকের মধ্যে বড় বড় রোগের চিকিৎসা খুঁজে পাওয়া যেতে পারে।

AlphaFold-এর উদাহরণ: ভবিষ্যতের চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে বড় উদাহরণ হিসেবে AlphaFold-কে তুলে ধরছেন প্রযুক্তি সংস্থার শীর্ষকর্তারা। AlphaFold হল Google DeepMind-এর তৈরি একটি AI প্রোগ্রাম। এই প্রযুক্তির সাহায্যে ২০ কোটিরও বেশি প্রোটিনের গঠন বা Structure ম্যাপ করা হয়েছে। উল্লেখ্য, Anthropic-এর CEO-র এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন সংস্থাটি IPO বা শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

(Feed Source: news18.com)