‘ও এখন আমার বন্ধু’: মা-বাবার প্রথম দেখা করার জায়গায় বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন, সনিয়ার বই প্রকাশ অনুষ্ঠানে স্মৃতিচারণ রাহুলের

‘ও এখন আমার বন্ধু’: মা-বাবার প্রথম দেখা করার জায়গায় বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন, সনিয়ার বই প্রকাশ অনুষ্ঠানে স্মৃতিচারণ রাহুলের

মা-বাবা যে রেস্তোরাঁয় প্রথম দেখা করেছিলেন, সেই একই রেস্তরাঁয় তাঁর তৎকালীন বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার তাঁর মা তথা কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর স্মৃতিকথন ‘বিলংগিং: এ জার্নি অফ লাভ’-এর প্রকাশ অনুষ্ঠানে সে কথা নিজের মুখে ভাগ করে নিলেন রাহুল।

বাবা-মায়ের প্রথম দেখা হওয়ার সেই কেমব্রিজের রেস্তোরাঁয় প্রাক্তন বান্ধবীর সঙ্গে ডেটে যাওয়ার স্মৃতিচারণ রাহুল গান্ধীর (Photo: X/Rahul Gandhi)

নয়াদিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর মা সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রকাশ অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের এক বিরল ঝলক তুলে ধরলেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানালেন, একসময় তাঁর তৎকালীন বান্ধবীকে নিয়ে কেমব্রিজের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। পাশাপাশি তিনি জানান, বর্তমানে ওই মহিলা তাঁর ‘শুধু বন্ধু’।