
Digital Forensics Investigator-এর কাজ কী?
ডিজিটাল ফরেনসিক তদন্তকারীরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থেকে অপরাধ সংক্রান্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ, বিশ্লেষণ এবং সংরক্ষণ করেন। তাঁদের প্রধান কাজগুলি হল–
কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল থেকে মুছে যাওয়া তথ্য উদ্ধার করা।
হ্যাকিং, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের ডিজিটাল প্রমাণ খুঁজে বের করা।
ইমেল, কল রেকর্ড, সোশ্যাল মিডিয়া ও নেটওয়ার্কের তথ্য বিশ্লেষণ করা।
ডিজিটাল প্রমাণের সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা।
তদন্তের রিপোর্ট তৈরি করে পুলিশ, আদালত ও সংশ্লিষ্ট সংস্থাকে সাহায্য করা।
২. স্নাতক ডিগ্রি: B.Tech বা B.E in Computer Science, Cyber Security, B.Sc in Computer Science, BCA কিংবা B.Sc Forensic Science-এর মতো কোর্স করা যেতে পারে। তবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভর্তির যোগ্যতা আলাদা হতে পারে।
৩. স্নাতকোত্তর ও বিশেষায়িত কোর্স: ডিজিটাল ফরেনসিক্সে দক্ষতা বাড়াতে M.Sc Digital Forensics and Information Security, M.Tech বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা করা যেতে পারে।
৪. ডিপ্লোমা ও সার্টিফিকেট: ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি (NFSU)-তে M.Sc Digital Forensics and Information Security এবং এক বছরের Post Graduate Professional Diploma in Cyber Crime Investigation-এর মতো কোর্স রয়েছে।
৫. প্রযুক্তিগত দক্ষতা: Windows, Linux, Networking, Python Programming, Mobile Forensics, Data Recovery এবং Malware Analysis সম্পর্কে ধারণা থাকা জরুরি। পাশাপাশি FTK Imager, EnCase-এর মতো ফরেনসিক টুল ব্যবহারের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন।
কোথায় চাকরি পাবেন?
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি।
পুলিশ ও সাইবার ক্রাইম তদন্ত বিভাগ।
CBI এবং অন্যান্য তদন্তকারী সংস্থার সংশ্লিষ্ট বিভাগ।
ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বিভাগ।
বেসরকারি সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ফরেনসিক সংস্থা।

তথ্যসূত্র: NFSU, MeitY, স্বরাষ্ট্র মন্ত্রক এবং National Cybercrime Training Centre।
(Feed Source: news18.com)
