
#দুর্গাপুর: নিজের স্বামীর বাড়িতে টাকা ও গয়না চুরির অভিযোগ। অভিযুক্ত স্ত্রী ও তার এক বন্ধু। অভিযুক্তদের গ্রেফতার করল রানিগঞ্জ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া নগদ টাকা ও সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। (Crime News)
এই ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ডঃ সোনাওয়েন কুলদীপ সুরেশ বলেন, চুরি যাওয়া নগদ টাকা ও সোনা উদ্ধার করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছিল। অভিজিৎ মুখোপাধ্যায়ের স্ত্রী মমতা এই চুরির সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ অনুমান করছে।
গত ২৫ জুন রানিগঞ্জে এই চুরির ঘটনা ঘটেছিল। আর মমতাকে ২০ জুলাই গ্রেফতার করে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নবীন সিং নামক এক যুবকের হদিশ পায় পুলিশ। নবীনকে কলকাতা থেকে গ্রেফতার করে তার কাছ থেকে ৭৫ লক্ষ টাকা নগদ ও ৪০ গ্রাম সোনা উদ্ধার হয়। এই দু’জনকে পুনরায় হেফাজতে নিয়ে আর কী কী তথ্য পাওয়া যায় সেদিকেই নজর পুলিশের।
