
বয়সসীমা
২০২২-এর ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। অর্থাৎ আবেদনকারীদের জন্ম তারিখ হতে হবে ১৯৯২ সালের ২ জানুয়ারি থেকে ২০০৪ সালের ১ জানুয়ারির মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

যোগ্যতা
হিন্দিতে মাস্টার ডিগ্রি, সঙ্গে স্নাতকস্তরে ইংরেজি কম্পালসরি কিংবা ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে। অথবা ইংরেজিতে মাস্টার ডিগ্রির সঙ্গে স্নাতকস্তরে হিন্দি কম্পালসরি কিংবা ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২০২২-এর ৪ অগাস্টের মধ্যে।

বেতন
সিনিয়র হিন্দি ট্রান্সলেটর পদের বেতনক্রম লেভেল ৭ অনুযায়ী, ৪৪,৯০০-১,১২,৪০০ টাকা। এছাড়া অন্য পদগুলির ক্ষেত্রে বেতন লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।

আবেদনের ফি
নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা ভিম ইউপিআই অ্যাপের মাধ্যমে ফি জমা দিতে হবে। পরীক্ষার আবেদনের ফি ১০০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি কিংবা শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না। অনলাইনে ফি জমা দেওয়ার ক্ষেত্রে ট্রানজ্যাকশন সম্পূর্ণ হওয়ার পরে যে ই-রিসিট পাওয়া যাবে, তার প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি
https://ssc.nic.in/-এইওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করার শেষ সময় ২০২২-এর ৪ অগাস্টের
রাত ১১ টা পর্যন্ত। আবেদনকারীদের আবেদন করার আগে পুরো বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। নিয়োগের পুরো বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_jht_20072022.pdf-এ।
