দেশাত্মবোধক সিনেমাগুলো আজও অনুপ্রাণিত করে, তালিকায় রইল বাছাই করা সিনেমাগুলি

দেশাত্মবোধক সিনেমাগুলো আজও অনুপ্রাণিত করে, তালিকায় রইল বাছাই করা সিনেমাগুলি

বর্ডার

“সন্দেশে আতে হে” গানের জনপ্রিয়তা আজও অটুট। জে পি দত্ত পরিচালিত বর্ডার ছবিটি ১৯৭১-এর ভারত-পাক যু্দ্ধের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল। সানি দেওল, সুনীল শেট্টি, অক্ষয় খান্না, জ্যাকি শ্রফ অভিনীত এই মাল্টিস্টারার ছবি ব্যাপক জনপ্রিয় হয়েছিল বক্স অফিসে। সুপার হিট এই আইকনিক ছবিটি যে শুধু দেশবাসীর মনে দেশপ্রেম ভাবনা জাগিয়েছিল তা নয়, যুদ্ধ বিরতি বার্তাও চিত্রনাট্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক জে পি দত্ত।

হকিকত

হকিকত

এই চলচ্চিত্রটি ১৯৬২ সালের চীন-ভারতের যুদ্ধকে কেন্দ্র করে তৈরি করা হয়। ছবির মধ্য দিয়ে শুধু যুদ্ধের নিষ্ঠুরতা প্রকাশ করা হয়নি, যুদ্ধ পরবর্তী পরিনতি তুলে ধরা হয়েছে চিত্রনাট্যে। কাল্পনিক উপস্থাপনার মধ্য দিয়ে যুদ্ধের প্রতিটি মুহূর্ত কাহিনিবিন্যাসে স্থান পেয়েছে।

 ১৯৭১

১৯৭১

নামের মধ্য দিয়ে বোঝা যায় এই সিনেমাটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তানের যুদ্ধের কহিনি বর্ণনা করছে। যুদ্ধের সময় ৬ জন বন্দী কীভাবে পাকিস্তানের সেনাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়, তাদের গল্প তুলে ধরা হয়েছে সিনেমায়। পাশাপাশি সেই সময়ে পাকিস্তানে চলা আভ্যন্তরীণ অস্থিরতাকেও তুলে ধরা হয় চলচ্চিত্রে।

এল ও সি কর্গিল

এল ও সি কর্গিল

১৯৯৯ সালের অপারেশন বিজয়ের উপর ভিত্তি করে নির্মিত হয় এল ও সি কর্গিল। মাল্টি স্টারার এই সিনেমাটি দর্কদের মনে জায়গা করে নেয়। পাকিস্তানি অনুপ্রবেশকারী যারা কার্গিল বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। তাদের প্রতিরোধ করতে সেনা জাওয়ানদের যে লড়াই, তা তুলে ধরা হয়েছে সিনেমার গল্পে।

রাজি

রাজি

মেঘনা গুলজার পরিচালিত গুপ্তচরকেন্দ্রিক বলিউডের রাজি ছবিটি এক কথায় অনবদ্য। দেশপ্রেমের সামনে আলিয়ার ভালোবাসা হেরে গেলেও দেশপ্রেমের ভাবনা যে এলওসি-র দুইপ্রান্তেই একদম সমান তা বুঝিয়ে দিয়েছেন মেঘনা। ছবিতে অসাধারণ অভিনয় করেছেন আলিয়া ভাট।

উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক

উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক

২০১৬-র উরি হামলার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। জম্বু কাশ্মীরে উরি শহরের কাছে গ্রেনেড হামলা চালানোর বিরুদ্ধে ভারতীয় সেনাবহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের উপর ভিত্তি করে তৈরি করা হয়। সিনেমায় মেজর বিহান সিং শেরগিলের ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে সিনেমাটি। সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান ভিকি কৌশল।

 ভগত সিং ২০০২

ভগত সিং ২০০২

অজয় দেবগণের দ্য লেজেন্ড অফ ভগত সিং মন ছুঁয়ে যায়। রাজকুমার সন্তোষির পরিচালনায় তৈরি হয় ভগত সিং সিনেমাটি। এই ছবিতে অজয় ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং এবং ডি সন্তোষ। ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য সংগ্রামী ভগত সিংয়ের অদম্য সাহসিকতার গল্প বর্ণিত রয়েছে ভারতের ইতিহাসের পাতায়। পরবর্তী প্রজন্মের জন্য তিনি একজন কিংবদন্তি নেতা। তার জীবনকে অবলম্বন করেই তৈরি হয় দ্য লেজেন্ড অফ ভগত সিং। সেরা দেশাত্মবোধক ছবির তালিকায় রয়েছে এই ছবি।

কেশরী

কেশরী

রুক্ষ মরুপ্রান্তরের ঘোড়া ছুটিয়ে ধেয়ে এসেছিল হাজার হাজার আফগান পাঠান যোদ্ধা। লড়াইয়ের জন্য যাবতীয় অস্ত্র ব্যর্থ হওয়ার পর , শেষ অস্ত্র ছিল কেবল সাহস। সেই অদম্য সাহসিকতার কাহিনি ইতিহাসে ‘সারাগারহির যুদ্ধ’ নামে খ্যাত। ১৮৯৭ সালের এই লড়াইয়ের কাহিনিই তুলে ধরেছে ‘কেশরী’ ছবিতে।

 নীরজা

নীরজা

১৯৮৬ সালে হাইজ্যাক হওয়া প্যান অ্যাম ফ্লাইট ৭৩ এর বিমান সেবিকা ছিলেন নীরজা ভানোট। তিনি তার বুদ্ধি এবং সাহসিকতার মধ্য দিয়ে ফ্লাইটে থাকা যাত্রীদের জীবন বাঁচিয়ে নিজে মৃত্যুবরণ করেন। তিনি মরণোত্তর অশোক চক্র পুরস্কার লাভ করেন।

শেরশাহ

শেরশাহ

তিরঙ্গা লেহরাকে আউঙ্গা, ইয়া ফির তিরঙ্গেমে লিপটকে কে আউঙ্গা। পর আউঙ্গা জরুর।’ হ্যাঁ। এভাবেও ফিরে আসা যায়। নিজের স্বপ্ন পূরণ করে ফিরেছিলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। কার্গিল যুদ্ধে ভারতীয় ভূখন্ডে ত্রিবর্ণ পতাকা উড়িয়ে ফিরেছিলেন এবং পরবর্তীতে নিজেকে পতাকায় মুড়িয়ে বাড়ি ফিরেছিলেন। দেশের প্রতি কর্তব্যের, সাহসিকতার এবং বীরত্বের প্রতীক ছিলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। তার জীবন অবলম্বনে তৈরি হয় শেরশাহ সিনেমা।