এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে আহত ২

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে আহত ২

সান নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে একটি প্রাইভেটকার উল্টে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে মাওয়াগামী প্রাইভেটকারটির চাকা হঠাৎ ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরসিসির রেলিংয়ের এর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দুইজন সামান্য আঘাত পেয়েছেন। যানজট সৃষ্টি হওয়ার আগেই প্রাইভেটকারটি উদ্ধার করে রেকার দিয়ে সরানো হয়েছে। এখন গাড়ি চলাল স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল