বাংলাদেশঃ শরীয়তপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন

বাংলাদেশঃ  শরীয়তপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দিনব্যাপী শহরের পালং হরিসভায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক ব্যানার্জীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জে.এল. ভৌমিক।

প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন