মন্ত্রিসভায় রদবদল আসন্ন, ৭টি নতুন জেলার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মন্ত্রিসভায় রদবদল আসন্ন, ৭টি নতুন জেলার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্য মন্ত্রিসভার পুনর্গঠন নয় হবে সাধারণ রদবদল। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে জানালেন, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ৭টি নতুন জেলা হচ্ছে। এক লাফে রাজ্যের জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হচ্ছে ৩০। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বুধবার মন্ত্রিসভার বৈঠকে ৫-৬ জন নতুন মুখ আনা হবে।