Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

Instagram-এ বেশি বেশি লাইক চাই? রাত ২ টোয় করুন এই কাজ? মুহূর্তে বাড়বে ফলোয়ার

| No Comments
Instagram-এ বেশি বেশি লাইক চাই? রাত ২ টোয় করুন এই কাজ? মুহূর্তে বাড়বে ফলোয়ার

#নয়া দিল্লি:  বর্তমান ইন্টারনেট ব্যবহারকারী তরুণ প্রজন্মের কাছে Instagram আজ অতি জনপ্রিয় সমাজ মাধ্যমে। Meta এই সোশ্যাল মিডিয়া অ্যাপের দায়িত্ব নেওয়ার পর থেকেই Instagram-এ এমন সব পরিবর্তন এনেছে, যাতে ব্যবহারকারীরা সহজেই এটি ব্যবহার করে জনপ্রিয় হয়ে উঠতে পারেন। ভারতের কোটি কোটি মানুষ Instagram ব্যবহার করেন। বাড়িয়ে তুলতে চান তাঁদের জনপ্রিয়তা।

অনেক বেশি লাইক পাওয়া মানেই জনপ্রিয়তা বৃদ্ধি। এখানে এমন কিছু পদ্ধতির কথা আলোচনা করা যেতে পারে, যে গুলি অনুসরণ করলে কোনও ব্যবহারকারী Instagram-এ অনেক বেশি লাইক পেতে পারেন। এই টিপসগুলি অনুসরণ করার আগে, কয়েকটি জিনিসটি মনে রাখতে হবে। যেমন, শেয়ার করা বিষয়বস্তু যেন আকর্ষণীয় হয়। পাশাপাশি এটাও মনে রাখা জরুরি, বিষয়বস্তু যাই হোক না কেন, তা যেন মানুষের কাছে বিরক্তিকর বলে মনে না হয়। তা হলেই সমস্যা।

একটি নির্দিষ্ট সময় Slot বেছে নেওয়া

যদি Instagram-এ লাইক বাড়াতে চান কোনও ব্যবহারকারী তবে একটি নির্দিষ্ট সময়ের স্লটে পোস্ট করা শুরু করতে হবে। সমীক্ষা বলছে, রবিবার বিকাল ৫টায় করা পোস্টগুলি সবচেয়ে বেশি লাইক করা হয়। শুধু তাই নয়, অবাক করা বিষয় হল রাত ২টোয় করা পোস্টেও প্রচুর লাইকও পাওয়া যাবে। সোমবার সন্ধ্যা ৭টায়, শুক্রবার বেলা ১টায় এবং রাত ৮টায় বেশিরভাগ পোস্ট দেখা যায়।

HD রিলস-এর জনপ্রিয়তা বেশি

সাধারণ ছবির তুলনায় চলমান ছবির জনপ্রিয়তা এই মুহূর্তে বেশি। গত কয়েক মাসে তুঙ্গে উঠেছে স্বল্প দৈর্ঘের ভিডিও Reel-এর চাহিদা। তাই যে কোনও বিষয়ের ৩০ সেকেন্ড দৈর্ঘের ভিডিও করে তা পোস্ট করা যেতে পারে। মনে রাখতে হবে ভিডিও-তে অবশ্যই HD (High Definition) ক্যোয়ালিটি যুক্ত করে নিতে হবে। সেই সঙ্গে মনের মতো বা মানানইসই গান বা আবহ বেছে নিতে হবে Insta-Reels-এর নিজস্ব ডেটাবেস থেকে। এতে খুব কম সময়েই বেড়ে যেতে পারে লাইকের সংখ্যা। তবে রিল আপলোড করার সময়ও এটা বুঝতে হবে কোন সময় ব্যবহারকারীরা বেশি সক্রিয় থাকেন। যেমন, দিল্লী-মুম্বইতে বসবাসকারীরা রিল পোস্ট করতে পারেন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অথবা সকাল ৯টায়। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।

Instagram-এ রিল পোস্ট করার একটি সুবিধা হল যে এই রিলগুলি স্বয়ংক্রিয় ভাবে ফেসবুক (Facebook)-এও পোস্ট করে ফেলা যেতে পারে। যে হেতু ফেসবুক বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি, তাই ফেসবুক নিজেও Instagram-কে প্রচার করতে চায়। তাই কেই যদি Instagram-এ রিল পোস্ট করেন, তাঁর অনুমতি নিয়ে ফেসবুক তা নিজে থেকে প্রচারে সাহায্য করতে পারে।

হ্যাশট্যাগ

যখনই Instagram-এ কোনও পোস্ট করা হবে অবশ্যই সেই পোস্টের সঙ্গে সম্পর্কিত হ্যাশট্যাগগুলি রাখতে হবে। শুধু তাই নয়, যে সমস্ত হ্যাশট্যাগ বেশির ভাগ মানুষ প্রায়ই ব্যবহার করেন সেগুলি ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। এমনকী কেউ যদি তার পোস্টে #instagram হ্যাশট্যাগ ব্যবহার করেন, Instagram সেটি ট্রেন্ডিংয়ে নিয়ে আসবে। এ ছাড়াও মনে রাখতে হবে যে, Instagram-এ কিছু নির্বাচিত হ্যাশট্যাগ, যা Instagram প্রচার করে, সেগুলি অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন ধরা যাক, #flowerstagram #flowersofinstagram #Reelsinsta #InstaReels #Instavideo #instagramchallenge #instachallenge #trending #instagood #explorepage #goodvibes

ফোটো, ভিডিও-র সাইজ HD হতে হবে

Instagram-এর ছবির আকার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চেয়ে বেশি। কেউ যদি নতুন কোনও ছবি বা ভিডিও তুলে থাকেন, তা হলে তা পোস্ট করতে পারেন। তবে এতে বেশি এডিটিং বা ফিল্টার ব্যবহার করবেন না। সর্বাধিক লাইক পেতে হলে পোস্টটি দেখতে সুন্দর হতে হবে, যা মানুষকে আকৃষ্ট করে। জনপ্রিয়তা ধরে রাখতে এক সপ্তাহের মধ্যে পোস্ট করে যেতে হবে। যেহেতু, Instagram-ও অ্যালগরিদমের সঙ্গে কাজ করে, তাই কেউ যখন প্রতিদিন পোস্ট করেন, তখন তাঁর পোস্ট আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছয়।

অ্যাকাউন্ট সর্বজনীন (Public) রাখতে হবে

একজন Instagram ব্যবহারকারী হিসাবে, প্রথমে যে বিষয়টি মনে রাখতে হবে তা হল যদি অ্যাকাউন্টটি ‘ব্যক্তিগত’ করে রাখা হয়, তা হলে ব্যক্তিগত চেনাশোনার বাইরের মানুষ সেই পোস্টগুলি দেখতে পাবেন না। তাই অ্যাকাউন্ট সব সময় ‘পাবলিক’ হতে হবে। এ ছাড়াও নিজের পোস্টে লাইক বাড়াতে Instagram অটো লাইকার ব্যবহার করা যেতে পারে। এটি একটি ‘অনলাইন টুল’ (Online Tool) যা ব্যবহারকারীকে Instagram অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে।

অন্য প্ল্যাটফর্মে Instagram আইডি প্রকাশ

অনেক সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট থাকলে, সেখানেও নিজের Instagram আইডির ইউজারনেম বা URL প্রচার করতে হবে৷

Published by:Piya Banerjee

(Source: news18.com)

প্রযুক্তি-বিজ্ঞান
, Instagram, Instagram Income, Instagram Likes, Instagram reel, reel video, viral viral video

Post navigation

← ‘সুপারস্টার সিঙ্গার ২’ শোতে এসে কেন কাঁদলেন অক্ষয় কুমার, বোনকে নিয়ে আবেগঘন বার্তা অভিনেতার
এই মহিলার নখ স্কুল বাসের চেয়েও লম্বা… ২৫ বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে তৈরি বিশ্ব রেকর্ড! →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda