
অমিতাভ বচ্চন
বলিউডের বিগ বি হলেন অতিতাভ বচ্চন। তিনি দর্শকদের অনেক সিনেমা উপহার দিয়েছেন। ১৯৮২ সালের কুলি সিনেমার সেটে গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা। অনেকেরই হয়তো জানা নেই অভিনেতা গুরুতরভাবে আহত হয়েছিল। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছিল এবং প্লীহা পর্যন্ত ফেটে গেছিল। তাঁকে মৃত পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। তবে কয়েক মাসের মধ্যেই তিনি সুস্থ হন। আবারও অভিনয় জগতে দাপিয়ে বেড়াতে শুরু করেন।

মমতাজ
মমতাজ বলিউডের বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে একজন। একসময় তিনি ইন্ডাস্ট্রিতে তার সুদক্ষ অভিনয়ের মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। মাত্র ৫৪ বছর বয়সে অভিনেত্রী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ছয়টি কেমোথেরাপি এবং ৩৫টি রেডিয়েশন নিতে হয়েছিল। তারপর তিনি সুস্থ হয়েছিলেন।

রজনীকান্ত
রজনীকান্ত অ্যালার্জিক ব্রঙ্কাইটিসে আক্রান্ত হওয়ার পর আইসিসিও তো পর্যন্ত ভর্তি করতে হয়েছিল রজনীকান্তকে। তারপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয়েছিল সিঙ্গাপুরে। সেখানে বহুদিন তার চিকিৎসা চলে। তারপর তিনি আসতে আসতে সুস্থ হন এবং পরবর্তীকালে আবারোও কর্মজীবনে মন দেন।

ঋত্বিক রোশন
বলিউড অভিনেতাদের মধ্যে হৃত্বিক রোশন একজন। তাঁর ভক্তের সংখ্যা প্রচুর। এই অভিনেতাও কিন্তু বিরল রোগে একবার আক্রান্ত হয়েছিলেন। ২০১৩ সালে অভিনেতার মস্তিষ্কে রক্ত জমাট বাধার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এখন তিনি পুরোপুরি সুস্থ। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমার মাথায় ছোট একটি ছিদ্র থাকা থাকার পরেও আমি একদম সুস্থ রয়েছি এখন।

মনীষা কৈরালা
বলিউড ইন্ডাস্ট্রিতে মনীষা কৈরালা বেশ একটি জনপ্রিয় নাম। ২০১২ সালের ২৯ ডিসেম্বর ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রীর। ডিসেম্বরের ১০ তারিখ সেখানে অপরেশন করা হয়। যদিও তারপর তিনি আসতে আসতে সুস্থ হন এবং ক্যান্সার মুক্ত জীবন যাপন করতে শুরু করেন।

শাহরুখ খান
হলিউডের বাদশা কিং খানের একবার নয় আট আট বার অস্ত্রোপ্রচার হয়েছিল। এই অভিনেতার ২৫ বছর বয়সে তার চোখ, ঘাড়, গোড়ালি, পাঁজর বিশেষ করে কাঁধে অপরেশন করা হয়েছিল। অনেকদিন ধরে তিনি কোমর ব্যথা এবং হাতের ব্যাথার কারণে বাড়িতেই ছিলেন। ২০১৭ সালেও তার কাছে কাঁধের কাছে ছোট অপরেশন হয়েছিল। অভিনেতা কিন্তু এখনোও আমাদের বিনোদন রসদ জুগিয়ে যাচ্ছেন।

সোনম কাপুর
সোনম কাপুর অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি অনিল কাপুরের কন্যা। ডায়াবেটিসের সঙ্গে লড়াই করছেন তিনি। তাকে ইনসুলিন নিতে হয়। তিনি কঠিন ডায়েট চার্ট অনুসরণ করেন। চিকিৎসকের নিয়ন্ত্রণে থাকেন তিনি। অনেক ওষুধ খান নিত্যদিন।

ইরফান খান
ইরফান খান বলিউডের বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন। তিনি একবার জানিয়েছিলেন তিনি নিউরোএন্ডোক্রাইন টিউমার নামের এক বিরল রোগে আক্রান্ত। অভিনেতা চিকিৎসার জন্য লন্ডনেও গিয়েছিলেন।

সাইফ আলি খান
সাইফ আলি খান বলিউডের বিখ্যাত নামকরা অভিনেতাদের মধ্যে একজন। ২০০৭ সালে হার্ট অ্যাটাক হয়েছিল অভিনেতার। সেসময় তার বুকে ব্যথা হচ্ছিল প্রচন্ড। তারপর তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারের চিকিৎসাধীন থাকার পর তিনি আসতে আসতে সুস্থ হতে শুরু করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

হানি সিং
ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া মিউজিক কম্পোজিটরের মধ্যে হানি সিং একজন। ২০১৪ সালের শেষ দিকে তিনি প্রায় অদৃশ্য হয়ে গেছিলেন। ২০১৬ সালের মার্চ মাসে তিনি জানিয়েছিলেন, ১৮ মাস তিনি বাইপোলার ডিজঅর্ডারের কারণে তিনি গান পর্যন্ত বন্ধ করে দিয়ে ছিলেন। এমন পরামর্শ তাঁকে চিকিৎসকেরাই দিয়েছিলেন। বর্তমানে তিনি একেবারেই সুস্থ ও ফিট আছেন।
