
অনন্তনাগ : জম্মু-কাশ্মীরের অনন্তনাগে (Anantnag) নদীতে বাস পড়ে মৃত্যু হল ৬ ITBP জওয়ানের। আহত বেশ কয়েক জন। চন্দনওয়াড়ি থেকে বাসে করে পহেলগাম যাচ্ছিলেন ৩৯ জন। ৩৭ জন ITBP জওয়ানের সঙ্গে বাসে ছিলেন জম্মু কাশ্মীর পুলিশের ২ কর্মী। চন্দনওয়াড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাস। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আহতদের এয়ার লিফট করে নিয়ে যাওয়া হয়েছে শ্রীনগরের সেনা হাসপাতালে (SreeNagar Army Hospital)।
TBP-র তরফে জানানো হয়েছে, অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব সামলে ফিরছিলেন জওয়ানরা। ফেরার পথে ঘটে দুর্ঘটনা। ৬ জওয়নারে মৃত্যু হয়েছে। ৩০ জন আহত। যে জওয়ানরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য সবরকম সাহায্য করা হবে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নেমে এসেছে শোকের আবহ।
#WATCH Injured ITBP personnel rushed to a hospital in Anantnag, J&K
6 ITBP personnel have lost their lives, several injured after a bus carrying 37 ITBP personnel and 2 Police personnel fell into riverbed in Pahalgam pic.twitter.com/7QjiswkUnt
— ANI (@ANI) August 16, 2022
মর্মান্তিক এই দুর্ঘটনার পরে শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি জানান, ‘চন্দনওয়াড়িতে বাস দুর্ঘটনায় মর্মান্তিকভাবে বীর জওয়ানদের মৃত্যুতে শোকাহত। নিহত জওয়ানদের পরিবারকে সমবেদনা জানাতে চাই। সঙ্গে প্রত্যাশা রাখি যে জওয়ানরা আহত হয়েছেন, তাঁরা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।’
