কয়েকশো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে কলকাতা পুরসভা, আবেদন করতে হবে শীঘ্রই

কয়েকশো  কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে কলকাতা পুরসভা, আবেদন করতে হবে শীঘ্রই

পদের সংখ্যা ও পারিশ্রমিক

২৮৫ জনকে নিয়োগ করা হবে। তবে শুধু মাত্র মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে ১৩ হাজার টাকা করে।

 বয়সসীমা

বয়সসীমা

২০২২-এর ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা

যোগ্যতা

আবেদনকারীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও ইনস্টিটিউট থেকে অক্সিলিয়ারি মিডওয়াইফারি নার্সিং কিংবা জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাশের সার্টিফিকেট থাকতে হবে।এছাড়াও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতার পাশাপাশি কলকাতার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://www.kmcgov.in/KMCPortal/jsp/KMCPortalHome1.jsp-কলকাতা পুরসভার ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেই আবেদনপত্র পূরণ করে, যেসব প্রমাণ চাওয়া হচ্ছেতা খামে ভরে পুরসভার ড্রপ বক্সে ফেলতে হবে। যে ঠিকানায় আবেদনপত্র দিতে হবে তা হল, Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society, CMO Building,5 SN Banerjee Road, Kolkata-700013-তে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ অগাস্ট।
আবেদনকারীদের অনুরেআধ করা হচ্ছে কলকাতা পুরসভার ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেবেন।