দুই থেকে তিন, স্বামী করণের আদর ও বেবি বাম্প নিয়ে বিপাশা বসু শেয়ার করলেন তাঁর সাহসী ছবি

দুই থেকে তিন, স্বামী করণের আদর ও বেবি বাম্প নিয়ে বিপাশা বসু শেয়ার করলেন তাঁর সাহসী ছবি

মা হওয়ার খবর ঘোষণা করলেন বিপাশা

বিপাশা এই ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘‌এক নতুন সময়, নতুন পর্যায়, নতুন আলো আমাদের জীবনে অনন্য ছায়া যোগ করতে চলেছে। এটা আমাদের আগের চেয়ে বেশি সম্পূর্ণ করে তুলেছে। আমরা আমাদের জীবন স্বতন্ত্রভাবে শুরু করেছিলাম এবং তারপর আমাদের একে-অপরের সঙ্গে দেখা হয় এবং এখন আমরা দু’‌জন। শুধুমাত্র দুজনের জন্য খুব বেশি ভালবাসা, আমাদের যেন একটু অন্যায় বলে মনে হয়েছিল…এখন আমরা দু’‌জন থেকে তিন হতে যাচ্ছি। আমাদের ভালবাসার দ্বারা উদ্ভাসিত একটি সৃষ্টি, আমাদের সন্তান শীঘ্রই আমাদের সঙ্গে যোগ দেবে এবং আমাদের আরও আনন্দ দেবে।’‌ বিপাশা ও করণ তাঁদের অনুগামী ও পরিবার-বন্ধুদের তাঁদের নিঃশর্ত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদও জানান।

বোল্ড ছবি শেয়ার করলেন বিপাশা

বিপাশার শেয়ার করা দু’‌টি ছবিতে দেখা গিয়েছে বিপাশা সাদা রঙের শার্ট পরে রয়েছেন, উন্মুক্ত পেট, যেখানে বেবি বাম্প স্পষ্ট এবং করণও পরে রয়েছেন সাদা রঙের শার্ট। একটি ছবিতে দেখা গিয়েছে করণ বিপাশার বেবি বাম্পটিকে ছুঁয়ে রয়েছেন এবং দ্বিতীয় ছবিতে বিপাশার বেবি বাম্প আদর করছেন করণ। স্বাভাবিকভাবেই এই দু’‌টি ছবি যে অত্যন্ত বোল্ড তা আর বলার অপেক্ষা রাখে না। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট হতেই ইন্ডাস্ট্রির বহু মানুষ বিপাশা ও করণকে অভিনন্দন জানিয়েছেন। কিছুদিন আগেই বিপাশার অর্ন্তঃসত্ত্বা হওয় নিয়ে জোর গুঞ্জন রটেছিল বি-টাউনে কিন্তু করণ বা বিপাশা এ নিয়ে তখন কিছুই জানাননি।

বিপাশা–করণের পরিচয় থেকে বিয়ে

২০১৫ সালে অ্যালোন সিএনমার শুটিংয়ের সময় বিপাশা ও করণের পরিচয় হয় এবং প্রেম শুরু হয়। ২০১৬ সালের এপ্রিলে এই জুটি বাঙালি রীতি মেনে বিয়ে করেন এবং পরে তাঁরা ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য পার্টি রাখেন, যেখানে একাধিক বলিউড তারকাদের দেখা যায়। এই জুটিকে ডেঞ্জারস ওয়েব সিরিজে একসঙ্গে দেখা গিয়েছে। বিয়ের ৬ বছর পর প্রথমবার মা হতে চলেছেন বিপাশা আর ছবিতে তাঁর মুখে মাতৃত্বের আভা স্পষ্ট।

দ্বিতীয়বার মা হবেন দেবিনাও

বিপাশা বসু ছাড়াও সোনম কাপুর ও আলিয়া ভাটও মা হতে চলেছেন। অন্যদিকে টেলিভিশন তারকা দম্পতি দেবিনা ও গুরমিতও তাঁদের দ্বিতীয় সন্তান স্বাগত জানানোর জন্য প্রস্তুত। মঙ্গলবার তাঁরাও এই খবর শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাই বলা চলে বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এখন শুধুই সুখবর শোনার পালা।

(Source: oneindia.com)