
আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছর পূর্ণ করলেন বিরাট কোহলি। ২০০৮ সালে আজকের দিনে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। একদিনের আন্তর্জাতিকে গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নেমে করেছিলেন ২২ বলে ১২ রান। আজকের বিশেষ দিনে ইনস্টাগ্রামে কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের কোলাজ দিয়ে সাজানো ভিডিও পোস্ট করে কিং কোহলি লিখেছেন, দেশের হয়ে খেলতে পারা গৌরবের।
