
যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি কিংবা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। তবে তপশিলি জাতি-উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, শারীরিক প্রতিবন্ধী এবং ট্রান্সজেন্ডার প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন যোগ্য।

বয়সসীমা
পশ্চিমবঙ্গের স্টেট লেবেল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি।

পরীক্ষার ফি
সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি হিসেবে জমা দিতে হবে ১২০০ টাকা। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ৬০০ টাকা এবং তপশিলি জাতি-উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা
ফি হিসেবে দিতে হবে। অনলাইনে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে।

পরীক্ষা পদ্ধতি
স্টেট লেবেল এলিজিবিলিটি টেস্টে দুটি পেপার থাকবে। দুটি পেপারেই অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে। পেপার ওয়ানে ৫০ টি প্রশ্নের জন্য ১০০ নম্বর। এর জন্য সময় থাকবে ১ ঘন্টা। দ্বিতীয় পেপারের প্রশ্নের সংখ্যা ১০০। ২০০ নম্বরের পরীক্ষা হবে। সময় ২ ঘন্টা।

আবেদনের পদ্ধতি
https://www.wbcsconline.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে ইমেল আইডি এবং ফোন নম্বর দিতে হবে। কলেজ সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটে গিয়েই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বিভিন্ন জেলায় পরীক্ষা কেন্দ্র থাকবে। যার আলাদা ডিস্ট্রিক্ট কোড রয়েছে। যেমন কলকাতার জন্য ১১, দক্ষিণ ২৪ পরগনার ১২, উত্তর ২৪ পরগনার ১৩। অনলাইনে আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন হল ১৫ সেপ্টেম্বর। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ওই একই ওয়েবসাইটে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে।
