
বিধ্বংসী বাহিনীদের মধ্যে একটি এই ব্ল্যাক কমান্ডো
এই নিরাপত্তা দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক ভিভিআইপিকে দেওয়া হয়। শুধু তাই নয়, দেশে হঠাত কোনও জঙ্গি হামলা কিংবা মুশকিল পরিস্থিতিতেও ব্ল্যাক কমান্ডোদের মতো শক্তিশালী এবং বিধ্বংসী এই বাহিনীকে নামানো হয় ময়দানে। এমনকি বিশেষ কোনও অপারশনের ক্ষেত্রেও এই ব্ল্যাক কমান্ডোদের কাজে লাগানো হয় বলে খবর। এমনকি দেশে ঘটে যাওয়া 26/11-এর জঙ্গি হামলাতেও এই সেনারা অংশ নিয়েছিল। দেশের অন্যতম বিধ্বংসী বাহিনীদের মধ্যে একটি এই ব্ল্যাক কমান্ডো।
সাতটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর একটি
ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) হল সাতটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর একটি। যাদের ব্ল্যাক কমান্ডো বাহিনী হিসাবেও মনে করা হয়। ভিভিআইপিদের নাগরিকদের সুরক্ষার জন্য 1984 সালে NSG বাহিনী গঠিত হয়েছিল। এনএসজি কমান্ডোদের জন্য সরাসরি কোনও নিয়োগ নেই। ভারতীয় সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর বিশেষ কর্মীদের এনএসজি কমান্ডোদের প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। NSG বাহিনীতে নির্বাচিত কমান্ডোদের মধ্যে 53% ভারতীয় সেনাবাহিনী থেকে এবং বাকি 45% CRPF, RAS, ITBP, এবং BSF থেকে নির্বাচিত করা হয়। তবে এই কমান্ডো NSG বাহিনীতে নির্বাচিত করার জন্যে নুন্যতম ১০ বছর সেনাতে কাটাতে হয়।

ব্ল্যাক কমান্ডোদের বেতন কাঠামো কেমন?
এনএসজি কমান্ডোর কাজ যতটা কঠিন ততটাও চ্যালেঞ্জের! এমনকি বেতনও যথেষ্ট আকর্ষণীয় হয়ে থাকে। এই চাকরিতে প্রতি মাসে প্রায় ৮৪ হাজার থেকে আড়াই লাখ টাকা বেতন পাওয়া যায়। যদিও এতে নিয়োগের ক্ষেত্রে হিসাবে বেতনের ক্ষেত্রও নির্ভর করে। এনএসজিতে অপারেশনাল ডিউটিতে থাকা অফিসারদের বার্ষিক প্রায় 27,800 টাকা ভাতা হিসাবে দেওয়া হয়। অন্যদিকে অ-অপারেশনাল ডিউটিতে থাকা জওয়ানদের 21,225 টাকা ভাতা দেওয়া হয়। এছাড়াও বেশ কিছু সুবিধা দেওয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে টাকার থেকেও বড় প্রয়োজন হয় চ্যালেঞ্জের এবং দেশের প্রতি ভক্তির।
