বীরেন্দ্র শেহবাগের স্কুলে ছাত্রের সঙ্গে দুষ্কর্ম, হইচই কাণ্ড

বীরেন্দ্র শেহবাগের স্কুলে ছাত্রের সঙ্গে দুষ্কর্ম, হইচই কাণ্ড

#ঝাঝর: শেহবাগ ইন্টারন্যাশনাল স্কুলের হোস্টেলে নাবালক ছাত্রের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা থানায় অভিযোগ করেছেন। ঝাঝর পুলিশ পকসো আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

মেডিক্যাল টেস্ট করে ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। শেহবাগ ইন্টারন্যাশনাল স্কুলের হোস্টেলে প্রায় ৮ বছরের এক ছাত্রের সঙ্গে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে।

এই ঘটনায় পুলিশ সুপার ওয়াসিম আক্রম জানান, স্কুলের হোস্টেলে ওই শিশুর সঙ্গে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। তার বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই আন্তর্জাতিক স্কুলটি ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের। অর্থাত্ তিনিই এই স্কুলের কর্ণধার। ভারতীয় ক্রিকেট প্রাক্তন ওপেনার শেহবাগ নিজের স্কুলের ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস। তাঁর স্কুলের কোনও ছাত্র-ছাত্রী সাফল্য অর্জন করলে সেটা সোশ্যাল মিডিয়ায় জানান বীরু।

এসপি জানিয়েছেন, ঝাঝর-গুরুগ্রাম সড়কে অবস্থিত দুলিনা জেলের কাছে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেবাগের একটি স্কুল রয়েছে। ওই স্কুলের হোস্টেল রুমে কিছু শিশু থাকে। সেখানে ৮ বছরের নিষ্পাপ শিশুর বাবা তাঁর ছেলের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন।

এসপি বলছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ একটি তদন্তকারী দল গঠন করেছে। ঘটনার সত্যতা কী এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Published by:Suman Majumder

(Source: news18.com)