মাত্র কয়েক মিনিটেই ডাউনলোড করুন Voter id! কীভাবে? রইল বিস্তারিত

মাত্র কয়েক মিনিটেই ডাউনলোড করুন Voter id! কীভাবে? রইল বিস্তারিত

সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত

জনগণের এই সমস্যা সমাধানে সারাদেশে ইলেক্ট্রনিক ইলেক্টোরাল ফটো আইডি কার্ড (e-EPIC) সুবিধা চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করা সম্ভব। বলে রাখা প্রয়োজন, এই পরিষেবাটি ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে (২৫ জানুয়ারি) শুরু কয়রা হয়েছিল। ভোটারদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

সবার প্রথমেই e-EPIC এই বিষয়ে বিস্তারিত জানুন-

-EPIC একটি সুরক্ষিত পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (PDF) ভার্সন। এটিকে খুব সহজেই মোবাইল কিংবা কম্পিউটারে খুব সহজেই ডাউনলোড করে রাখা যেতে পারে। যে কোনও সময়ে তা প্রিন্ট করে রাখা যেতে পারে। একজন ভোটার তার মোবাইলে কার্ডটি খুব সহজেই সেভ করে রাখতে পারেন। কিংবা ডিজিটাল লকারে পিডিএফ হিসাবে আপলোড করে রাখা যেতে পারে। প্রয়োজনে প্রিন্ট করেও পার্স কিংবা সুরক্ষিত কোনও জায়গাতে রেখে দেওয়া যেতে পারে।

কয়েক মিনিটেই ডিজিটাল Voter id কার্ড ডাউনলোড করা যেতে পারে-

সবার আগেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://voterportal.eci.gov.ইন– এ যেতে হবে।

এরপরেই একটি সার্ভিস পোর্টাল খুলে যাবে। ভোটার সার্ভিস পোর্টালের (NVSP) লগইন অপশনে (https://www.nvsp.in/Account/Login) পৌঁছতে হবে।

সেখানে লগ ইন করতে হলে সেখানে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে।

আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে ইমেল আইডি বা মোবাইল নম্বরের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করা যেতে পারে।

অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর বেশ কিছু ডিটেল দিতে হবে।

সঙ্গে সঙ্গে লগইন করার পর ই-EPIC ডাউনলোড করার অপশন চলে আসবে।

ডাউনলোড অপশনে ক্লিক করলে সহজেই পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে।

আর তা কম্পিউটার কিংবা মোবাইলে চলে আসবে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে মাত্র কয়েক মিনিট লাগবে।