
বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২য় শ্রেণির এক স্কুলছাত্রী (৭) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ধর্ষক রাব্বীকে আটক করেছে।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নে জনৈক ব্যক্তির কন্যা ও রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রীতে পড়ূয়া শিক্ষার্থী গত বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকেল ৪ টার দিকে তার মামার বাড়িতে মানকচুর তরকারি দিতে যায়। ওই সময় তাদের বাড়িতে কেউ না থাকার সুযোগে সলেমান আলীর ছেলে রাব্বী (২০) তাকে একাকী পেয়ে মুখ চেপে ধরে শয়ন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে শুক্রবার বিকেলে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ধর্ষক রাব্বীকে গ্রেফতার করে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।আগামীকাল (শনিবার) ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষা ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
সান নিউজ/কেএমএল
