মানুষ কি অমর হতে পারে? বিজ্ঞানীরা উত্তর জানতে জেলিফিশের দিকে তাকিয়ে

মানুষ কি অমর হতে পারে? বিজ্ঞানীরা উত্তর জানতে জেলিফিশের দিকে তাকিয়ে

বিজ্ঞানীরা এখন অমর জেলফিশের উত্তরের আশায়

গবেষকরা মনে করেন, দীর্ঘায়ু, বার্ধক্যহীনতা এবং অমরত্ব হল এমন কিছু ধারণা যেগুলো মানুষের মনে ঘুরপাক খেতে থাকে। কিন্তু এখনও অবধি এমন কোনও উত্তরে মেলেনি, যেখান থেকে অমরত্বের গোপন রহস্যটির কিনারা করা যেতে পারে। জানা যেতে পারে, কী ভাবে লাভ করা যেতে পারে অমরত্ব। বিজ্ঞানীরা এখন অমর জেলফিশের উত্তরের আশায় রয়েছেন।

মৃত্যু এড়াতে এবং আয়ু বাড়াতে সক্ষম হবে কীভাবে

মৃত্যু এড়াতে এবং আয়ু বাড়াতে সক্ষম হবে কীভাবে

বিজ্ঞানীরা মনে করেন, জেলিফিস এমন একটি প্রাণী, যেটি বারবার ছোট অবস্থায় ফিরে যেতে সক্ষম হয়। কিন্তু কোন জাদুবলে তারা এই ক্ষমতা অর্জন করেছে, তা উদ্ধার করা যায়নি। যদিও স্প্যানিশ গবেষকরা অমর জেলিফিশ টুরিটোপসিস ডোহরনি-র জিনোম বুঝতে সক্ষম হয়েছেন বলে জনা গিয়েছে। তাঁরা বিভিন্ন জিনোমিক কী-গুলিকে সংজ্ঞায়িত করছেন, যা এর মৃত্যু এড়াতে এবং আয়ু বাড়াতে সক্ষম।

মানুষের বার্ধক্যের নতুন সূত্র খুঁজে পাওয়ার আশায়

মানুষের বার্ধক্যের নতুন সূত্র খুঁজে পাওয়ার আশায়

ওভিয়েডো বিশ্ববিদ্যালয়ের ডক্টর কার্লোস লোপেজ-ওটিনের নেতৃত্বে গবেষক দল তাদের দীর্ঘায়ুর রহস্য উদ্ঘাটন করা এবং মানুষের বার্ধক্যের নতুন সূত্র খুঁজে পাওয়ার আশায় অনন্য জেলিফিশের জেনেটিক ক্রম ম্যাপ করছে। গবেষণাটি প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সাযেন্সে প্রকাশিত হয়েছে।

উভয়ের মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য খতিয়ে দেখতে

উভয়ের মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য খতিয়ে দেখতে

স্প্যানিশ গবেষকরা টুরিটোপসিস ডোহরিনের বোন টুরিটোপসিস রুব্রার সঙ্গে একসঙ্গে ক্রমবর্ধমান জিন শনাক্ত করছেন এবং উভয়ের মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য খতিয়ে দেখছেন। টুরিটোপসিস রুব্রা হল একটি ঘনিষ্ঠ জেনেটিক কাজিন যার যৌন প্রজননের পরে পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা থাকে না, সেই ক্ষমতা হারিয়ে ফেলে।

জেলিফিশের সফল পুনরুজ্জীবন প্রক্রিয়ার ব্যাপারে

জেলিফিশের সফল পুনরুজ্জীবন প্রক্রিয়ার ব্যাপারে

তাঁরা আরও উদ্ঘাটন করেছে যে টুরিটোপসিস ডোহরিনের জিনোমে ভিন্নতা রয়েছে। তার মঘ্যে টেলোমেরস নামক ক্রোমোজোমের প্রান্ত বজায় রাখতে সক্ষম। টেলোমেরের দৈর্ঘ্য মানুষের বয়সের সঙ্গে সঙ্গে ছোটো হতে শুরু করে। পুনরুজ্জীবন এবং অমরত্বের একক চাবিকাঠি থাকা জেলিফিশের সফল পুনরুজ্জীবন প্রক্রিয়ার ব্যাপারে নিশ্চিত হতে চাইছেন গবেষকরা।

জেলিফিশের লার্ভা পর্যায়ে ফিরে যাওয়ার ক্ষমতা

জেলিফিশের লার্ভা পর্যায়ে ফিরে যাওয়ার ক্ষমতা

টুরিটোপসিস ডোহরিনের জীবনচক্র সাধারণত দুই অংশে বিভক্ত। এটি অযৌন পর্যায়ে সমুদ্রের তলদেশে বসবাস করে। সেখানে যখন খাদ্যের অভাব থাকে জীবিত থাকার লড়াই চালায় ওই জেলিফিশ। আর যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে জেলিফিশ যৌনক্রিয়ায় লিপ্ত থাকে, প্রজনন করে। অনেক জেলিফিশ এই সময় লার্ভা পর্যায়ে ফিরে যাওয়ার ক্ষমতা রাখে, আবার অনেকে যৌন পরিপক্কতায় পৌঁছনোর পর সেই ক্ষমতা হারিয়ে ফেলে এবং বার্ধক্য ফিরিয়ে আনে।