মুন্দ্রা বন্দর থেকে ৩০০০ কেজি হেরোইন উদ্ধার কাণ্ডে ১১ মাস বাদে চার্জশিট ফাইল

মুন্দ্রা বন্দর থেকে ৩০০০ কেজি হেরোইন উদ্ধার কাণ্ডে ১১ মাস বাদে চার্জশিট ফাইল

#আহমেদাবাদ:  দেশের সন্ত্রাস দমন সংস্থা  এনআইএ মঙ্গলবার জানিয়েছে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করেছে মুন্দ্রা বন্দর থেকে ৩০০০ কেজি হেরোইন উদ্ধারের ঘটনায়৷  এই মামলায় আফগানিস্তানের বাসিন্দা সহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছে৷ গত বছর সেপ্টেম্বরে মুন্দ্রা বন্দর থেকে ৩০০০ কেজি হেরোইন উদ্ধার হয়েছিল৷ সেই কেসেই সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করল এনআইএ৷

একটি সরকারিভাবে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, এনআইএ -র চার্জশিট ফাইল করা হয়েছে আহমেদাবাদের স্পেশাল কোর্টে , অভিযুক্তরা যারা আন্তর্জাতিক পাচারচক্রের অংশ , যারা হেরোইন স্মাগলিং করে আফগানিস্তান থেকে ভারতে এনেছিল৷ যা পরে পঞ্জাব, দিল্লি, গুজরাত , উত্তরপ্রদেশ এবং অন্য রাজ্যে ছড়িয়ে যেত৷

এজেন্সি যাদের অভিযুক্ত করেছে সেই ৯ জন হল আফগানিস্তানের জন্নত গুল কাকের, মুজাহিদ শিনওয়ারি, শামি উল্লাহ, মহম্মদ লাল কাকের, সরাবজিৎ সিং-র সহযোগী শেট্টি, বলবিন্দর সিং, জসবীর সিং পঞ্জাবের, ইমতিয়াজ আহমেদ, ইমরান আহমেদ -উত্তরপ্রদেশের৷

Published by:Debalina Datta

(Source: news18.com)