বাংলাদেশঃ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ

বাংলাদেশঃ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ

সান নিউজ ডেস্ক : ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ভারতের রাষ্ট্রপতি ভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

দিল্লির হায়দ্রাবাদ হাউজে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা ৭ সমঝোতা স্মারকে সাক্ষর করেন।

ভারত সফররত শেখ হাসিনা দুপুরে হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। প্রথমে দুই নেতা একান্ত বৈঠক করেন। পরে তাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক হয়।

প্রসঙ্গত, সোমবার (৫ সেপ্টেম্বর) চার দিনের সফরে ভারতের নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি দুপুর সাড়ে ১২টা দিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে।

ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ এ সময় তাকে স্বাগত জানান।

সান নিউজ/এইচএন