
অনলাইনের মাধ্যমে তা করতে হবে
পঞ্জাব ন্যাশানল ব্যাঙ্ক (PNB)-এ আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্য পিএনবির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে pnbindia.ইন ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও সরাসরি এই https://www.pnbindia.ইন/ – লিঙ্কে ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- PNB Recruitment 2022 Notification PDF- ক্লিক করতে হবে।

বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে
শতাধিকেরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি (PNB Recruitment 2022) অনুযায়ী জানা যাচ্ছে,। মোট ১০৩টি শূন্যপদের জন্য এই নিয়োগ (PNB Recruitment 2022) করা হবে। এমনটাই জানা যাচ্ছে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ কিন্তু আগামীকাল ৩০ অগাস্ট। ফলে আজ সোমবারই এই পদের জন্যে আবেদন করুন।

আবেদন সংক্রান্ত তথ্য-
নিয়োগ সংক্রান্ত তথ্য অনুযায়ী মোট ১০৩ টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। এর মধ্যে (PNB Recruitment 2022) অফিসার (ফায়ার সেফটি): 23টি পদে নিয়োগ করা হবে। এছাড়াও ম্যানেজার (নিরাপত্তা): 80টি পদের জন্য এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিৎ ভাবে জানানো হয়েছে। আবেদনের আগে অবশ্যই সেটি ভালো (PNB Recruitment 2022) করে পড়ে নিন। তবে এই পদের জন্য আবেদনের জন্যে নুন্যতম ২১ বছর বয়স থেকে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

কীভাবে বেছে নেওয়া হবে?
ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্য চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় 2 নম্বরের 50টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়কাল 60 মিনিট এবং সর্বোচ্চ নম্বর 100। আবেদনের আগে অবশ্যই ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজংপ্তিটি পড়ে নিতে হবে। হাতে সময় কম। শেষ মুহূর্তে না বাতিল হয়ে যায় আবেদন।
