
নম্রতা শিরোদকর এবং মহেশ বাবু
প্রযোজক, অভিনেত্রী ও মডেল নম্রতা শিরোদকর। যিনি মিস ফেমিনা ইন্ডিয়া দিয়ে নিজের পরিচয় তৈরি করেছিলেন। তাঁর প্রেমে পড়তো লাখো পুরুষ। তবে নিজের জীবন সঙ্গীনি হিসেবে বেছে নিয়েছিলেন মহেশবাবুকে। তাঁর থেকে তাঁর স্বামী দু’ বছরের ছোট। তবে তাঁরা সুখী দম্পত্তি।

অমৃতা সিং ও সইফ আলি খান
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি মধ্যে একসময় অমৃতা এবং সইফ ছিল নামকরা। অভিনেত্রী থেকে তাঁর স্বামী ১২ বছরের ছোট ছিল। যদিও তাঁদের বিয়ে টেকেনি। দম্পতির দুই সন্তান রয়েছে সারা এবং ইব্রাহিম। অমৃতা সঙ্গে বিয়ে ভেঙ্গে যাওয়ার পর অভিনেতা ১০ বছরের ছোট অভিনেত্রী করিনা কাপুরকে বিয়ে করেন। তাঁদের দুটি ছেলে তৈমুর ও জেহ।

অর্চনা পুরাণ সিং এবং পারমিত শেঠি
অর্চনা পুরাণ সিং নিজের থেকে ৭ বছরের ছোট ব্যক্তি পারমিত শেঠিকে বিয়ে করে খবরের শিরোনাম এসেছেন। তাঁদের রসায়ন এখনও অনেকের মন কাড়ে।

জারিনা ওয়াহাব ও আদিত্য পাঞ্চালি
হিন্দি ও মালাইয়ালাম সিনেমায় অভিনয় করেছেন জারিনা ওয়াহাব। ১৯৮৬ সাল থেকে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। একটি ডেলি সোপে তাঁদের এক সঙ্গে দেখা হয়েছিল। তারপর তাঁরা বিবাহ করেন। বর্তমানে তাঁরা সুখে রয়েছেন। তাঁদের বয়সে ব্যবধান ৬ বছর।

ফারাহ খান ও শিরীষ কুন্দর
বলিউড সিনেমা ম্যায় হু না সিনেমা সেটের তাঁদের প্রথম দেখা হয়েছিল। শিরীষ একজন সম্পাদক। ফারাহ একজন সিনেমার পরিচালক। ফারাহ শিরীষের থেকে ৮ বছরের বড়। তাঁরা বিয়ের পর থেকে খুব সুখে সংসার করছেন।

মেহর জোসিয়া এবং অর্জুন রামপাল
বলিডউ জনপ্রিয় জুটি হল মেহর ও অর্জুন। জানেন তাঁরা দুজন দুজনকে চোখে দিকে তাকিয়ে তাঁরা নিজেদেরকে বোঝেন। মেহর থেকে অর্জুন ২ বছরের ছোট। তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে। মাহিকা এবং মাইরা। তাঁরা দুজন দুজনকে খুব ভালোবাসেন।

শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা
বলি ডিভা শিল্পা শেঠিকে সকলে চেনেন। প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন তিনি। তাঁদের একটি ছেলে রয়েছে, নাম ভিয়ান। শিল্পার থেকে রাজ বয়সে ছোট।

ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন
ঐশ্বর্য এবং অভিষেক দুজন দুজনকে বিয়ে করে বর্তমানে খুব সুখে আছে। তবে অভিষেক অভিনেত্রীর থেকে বয়সে ছোট। তাঁদের রসায়ন বেশ সুন্দর। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছেন। তাঁর নাম আরাধ্যা।

বিপাশা বসু ও করণ সিং গ্রোভার
২০১৫ সালে করণের সঙ্গে বিপাশা সঙ্গে দেখা হয়। তারপর তাঁদের বিয়ে হয়। বিপাশা থেকে করণ ৩ বছরের ছোট। তাঁরা সুখী দম্পতির মধ্যে একজন।

নার্গিস এবং সুনীল দত্ত
নার্গিসের এক সিনেমার সেটে আগুন লেগেছিল তখন সুনীল দত্ত তাঁকে উদ্ধার করেছিলেন বলে জানা গিয়েছে। সেখান থেকে শুরু হয় তাঁদের প্রেম কাহিনি। তারপর তাঁরা দুজনকে ভালোবাসে বিয়েও করেন। সুনীল দত্তের থেকে বয়সে বড় নার্গিস।
