
India
oi-Tamalika Chakraborty
আহমেদাবাদের সায়েন্স সিটিতে ১০ ও ১১ সেপ্টেম্বর দুই দিনের কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র-রাজ্য বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করেন। কনক্লেভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ‘জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান’ মন্ত্র নিয়ে ক্রামগত সামনের এগিয়ে চলেছে।
শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের দেশের বিজ্ঞানীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে একাধিক মাইলফলক অর্জন করেছেন। আমাদের দেশের বিজ্ঞানীদের সাফল্য উদযাপন করা উচিৎ। যখন আমরা বিজ্ঞানীদের সাফল্য ও উদ্ভাবনী শক্তি উদযাপন করব, সেই সময় আমরা আমাদের বিজ্ঞানের সংস্কৃতির অংশ হয়ে উঠব। দেশের সরকার কৃষি ও শিল্পের সঙ্গে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রাজ্য ও কেন্দ্রের সম্মিলিত প্রচেষ্টার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই কনক্লেভ হল কেন্দ্র সরকার সরকারের সঙ্গে রাজ্য সরকারের যৌথ চেষ্টার ফলাফল। বর্তমানে ভারত চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে চলেছে। এই সময় ভারতের বিজ্ঞান ও যুক্তিবাদীদের পরমার্শ অত্যন্ত প্রয়োজন। বিজ্ঞানের অগ্রগতি ছাড়া ভারতের চতুর্থ শিল্প বিপ্লব কখনই সক্ষম হবে না। বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতকে এগিয়ে যেতে হবে। ভারতের বিজ্ঞান এবং এই ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ।
গুজরাতে স্টার্ট আপ উদ্যোগগুলোর ওপর জোর দিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কনক্লেভের উদ্বোধনে বলেন, গুজরাত সরকার রাজ্যের যুবকদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক মানসিকতা তৈরি করতে একাধিক উদ্যোগ নিয়েছে। ডাবল ইঞ্জিনের সরকারের সাহায্যে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। স্টার্টআপের দিক থেকে বিজেপি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্যোগে প্রথম এই ধরনের কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র সরকারের তরফে দাবি করা হয়েছে, দেশজুড়ে একটি শক্তিশালী বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন ইকোসিস্টেম গড়ে তুলতে এই ধরনের কনক্লেভের আয়োজন করা হয়েছে। এর ফলে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বর ও সহযোগিতা বাড়বে বলে দাবি করা হয়েছে।
এই কনক্লেভে ডিজিট্যাল স্বাস্থ্যসেবা, ২০৩০ সালের মধ্যে গবেষণা ও উন্নয়নে বেসরকারি খাতের বিনিয়োগ দ্বিগুণ করা, কৃষি ও কৃষকদের আয়ের উন্নতির জন্য প্রযুক্তিগত হস্তক্ষেপের মতো একাধিক বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এই কনক্লেভে গুজরাতের মুখ্যমন্ত্রী, কেন্দ্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, তরুণ শিল্পপতি, বিজ্ঞানী এই কনক্লেভে উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।
(Source: oneindia.com)
