বাংলাদেশঃ সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন এ্যাডভোকেট শাহিদা

বাংলাদেশঃ সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন এ্যাডভোকেট শাহিদা

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও এ্যাডভোকেট শাহিদা রহমান সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেয়েছেন।

শুক্রবার শিল্পকলা একাডেমিতে ডাক বাংলা সাহিত্যের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তাকে এ সন্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ্যাডভোকেট শাহিদা রহমান নানান গুনে গুনান্নিত এক ব্যক্তিত্ব। তিনি একাধারে রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, প্রযোজক, কবি ও সমাজ সেবিকা। তিনি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সাথে নানা ভাবে জড়িত আছেন। এর আগেও তিনি বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক পেয়েছেন।

সান নিউজ/এনকে