Cheeta: আফ্রিকা থেকে আসছে আধডজন চিতা, কোন জঙ্গলে দেখবেন ভয়ংকর সুন্দর!

Cheeta: আফ্রিকা থেকে আসছে আধডজন চিতা, কোন জঙ্গলে দেখবেন ভয়ংকর সুন্দর!

১৯৪৭-৪৮ সাল নাগাদ ভারতের তিনটি চিতাকে হত্যা করেছিলেন কোরিয়ার মহারাজা। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে ভারত থেকে একপ্রকার অবলুপ্ত হয়ে যায় চিতা। যার ফলে প্রবল ক্ষতির সম্মুখীন হয় ভারতের বাস্তুতন্ত্রও। শেষপর্যন্ত ১৯৫২ সালে ভারতের বুকে সরকারিভাবে অবলুপ্ত ঘোষণা করা হয় চিতাকে। প্রায় ৭৫ বছর পর আবারও ভারতের বুকে শোনা যাবে চিতার পদধ্বনি, যা নিঃসন্দেহে খুশির খবর।