আদিত্যনাথের দেওয়া হনুমানজীর মূর্তি থেকে নীরজের জ্যাভলিন,নিলামে উঠবে মোদির উপহার

আদিত্যনাথের দেওয়া হনুমানজীর মূর্তি থেকে নীরজের জ্যাভলিন,নিলামে উঠবে মোদির উপহার

#নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর দিনটিকে স্মরণীয় করে রাখতে, তাঁর পাওয়া উপহার সামগ্রী নিলাম করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগেও প্রধানমন্ত্রী মোদির উপহার নিলামে তোলা হয়। আগামী ১৭ সেপ্টেম্বর নিলাম শুরু হবে এবং চলবে মহাত্মা গান্ধীর জন্মদিন ২  অক্টোবর পর্যন্ত। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্পের খাতে।

নিলামের তালিকায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে খেলোয়াড়, শিল্পী ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের প্রধানমন্ত্রী মোদিকে দেওয়া উপহার সামগ্রী। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহানের দেওয়া বিজেপি নেতা শিরাজ সিং চৌহ্বানের দেওয়া রাণী কমলাপতির একটি মূর্তি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া হনুমানের মূর্তি, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের উপহার দেওয়া ত্রিশুল রয়েছে এই নিলামের তালিকায়।

এনসিপি নেতা অজিত পাওয়ারের দেওয়া  কোলাপুরের দেবী মহালক্ষীর মূর্তি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দেওয়া ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তি এই তালিকায় রয়েছে। গত সপ্তাহে ইন্ডিয়া গেটে সেন্ট্রাল ভিস্তার নব কলেবর উদ্বোধনের সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে গ্রানাইটের মূর্তি স্থাপন করা হয়েছে তার একটি ছোট প্রতিকৃতিও নিলামে তোলা হবে।

সমস্ত সামগ্রী নিলাম এর আগে সেগুলি সাধারণ মানুষের দেখার জন্য ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট সাজিয়ে রাখা হয়েছে। যে কোনও ব্যক্তি ওয়েবসাইটের মাধ্যমে এই নিলামে অংশগ্রহণ করতে পারবেন। উপহারগুলির প্রাথমিক দাম ধার্য করা হয়েছে ১০০ টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত। সব মিলিয়ে মোট এক হাজারটি সামগ্রী বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে।এর আগে অলিম্পিক এবং প্যারাঅলিম্পিকে পদকজয়ীদের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া উপহার নিলামের তালিকায়। নীরজ চোপড়ার বর্শা থেকে শুরু করে লাভলিনা বরগোঁয়াইয়ের বক্সিং গ্লাভস রয়েছে সেই নিলামের তালিকায়। অনলাইন নিলামের মাধ্যমে সেই সমস্ত সামগ্র বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার বর্শার প্রাথমিক মূল্য নির্ধারিত হয় ৭৫ লক্ষ টাকা, প্যারাঅলিম্পিকে পদকজয়ী অবনী লাখরার দেওয়া উপহার টি-শার্টের নূন্যতম মূল্য ১৫ লক্ষ টাকা, প্যারাঅলিম্পিকে পদকজয়ী সুনীল আন্তিলের বর্শার প্রাথমিক মূল্য ১ কোটি টাকা ধার্য করা হয়।

RAJIB CHAKRABORTY

(Source: news18.com)