
শূন্যপদের সংখ্যা
সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ১৭৭। তার মধ্যে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ১৭৩ জন। এর মধ্যে অসংরক্ষিত ৮০, তফশিলি জাতি ২১, তফশিলি উপজাতি ১১, ওবিসি ৪৬ এবং ইডব্লুএস ১৫। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ১২ টি পদ। এছাড়াও হিন্দি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে ৪ জনকে। এর মধ্যে তিনটি পদ অসংরক্ষিত এবং একটি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত।

যোগ্যতা
ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করতে হবে। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা পাস নম্বর থাকলেও এব্যাপারে আবেদন করতে পারবেন।
তবে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি পদের জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে হিন্দি এবং ইংরেজিতে কম্পালসরি বা ঐচ্ছিত বিষয় সহ স্নাতক হতে হবে। এক্ষেত্রেও তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা পাস নম্বর থাকলেও এব্যাপারে আবেদন করতে পারবেন।
তবে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২০২২-এর ১ সেপ্টেম্বরের মধ্যে।

বেতন
বেতনক্রম ১৩১৫০-৩৪৯৯০ টাকা। বেসিক পে প্রতিমাসে ১৪৬৫০ টাকা (দুটি অ্যাডভান্স ইনক্রিমেন্ট-সহ)।

বয়সসীমা
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২২-এর নিরিখে বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। অর্থাৎ ১৯৮৭ সালের ২ সেপ্টেম্বরের আগে নয়, আর ২০০১-এপ ১ সেপ্টেম্বরের পরে নয়। তফশিলি জাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

পরীক্ষা পদ্ধতি
অনলাইনে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং-এর ওপরে ১০০ নম্বর্র মাল্টিপল অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে ৬০ মিনিটে। পরীক্ষায় পাশ করলে রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিচিউড, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ এবং ইংরেডি ভাষায় বর্ণনামূলত প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে মোট ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে।

আবেদনের পদ্ধতি
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1409225226advertisement-da-2022-eng.pdf-এ দিয়ে প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে। তারপরে অনলাইনে আবেদন করা যাবে। এব্যাপারে আবেদনকরারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। ২০২২-এর ১০ অক্টোম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
