
আদিল অমল:
কেরলের যে চার ফুটবলারকে ইস্টবেঙ্গল সই করিয়েছে তাদের মধ্যে সর্ব কনিষ্ঠ আদিল অমল। ২০ বছর বয়সী এই ফুটবলার এক জন ডিফেন্ডার। মালাপ্পুরাম থেকে উঠে আসা আদিল মার আথানাসিয়ান কলেজ এবং এমজি ইউনিভার্সিটির হয়ে প্রতিনিধিত্ব করেছেন

বিষ্ণু টিএম:
কেরলের সরনুর থেকে উঠে এসেছেন ৫ ফুট ৮ ইঞ্চির এই ফরওয়ার্ড। রিজার্ভ স্কোয়াডের একমাত্র ফরওয়ার্ড হিসেবে ২২ বছর বয়সী এই ফুটবলারকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল দল।

মহম্মদ নিশাদ:
আদিলের মতোই মালাপ্পুরামের ফুটবলার মহম্মদ নিশাদ। ২২ বছর বয়সী এই গোলরক্ষক গোকুলাম কেরলের হয়ে আগে খেলেছেন। কেরল প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অতুল উন্নিকৃষ্ণন:
এরনাকুলামের ৫ ফুট ১১ ইঞ্চির এই ফুটবলার এক জন ডিফেন্ডার। তাঁর ডিফেন্সিভ স্কিল এবং দক্ষতা মুগ্ধ করেছে লাল-হলুদকে। কিছু দিন আগেই এই চার ফুটবলার লাল-হলুদে ট্রায়ালের জন্য আসেন। ইস্টবেঙ্গলে তাঁদের আনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিনো জর্জের।

এরিয়ানের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে জয়:
এরিয়ানের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। পড়শি ক্লাবকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলি করেন লিমা, এলিয়ান্দ্রো এবং হাওকিপ।
