
#নয়াদিল্লি: দেশের পরবর্তী সেনা সর্বাধিনায়ক হলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। বুধবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।
প্রায় ৪০ বছর ভারতীয় সেনার বিভিন্ন পদে কাজ করেছেন জেনারেল চৌহান। গত ডিসেম্বরে তামিলনাড়ুতে চপার দুর্ঘটনায় সস্ত্রীক মৃত্যু হয় প্রাক্তন সেনা প্রধানের। তারপর থেকেই ফাঁকা পড়ে ছিল চিফ অফ ডিফেন্স স্টাফেরপদটি। এসেই পদই পেলেন চৌহান।
ইতপূর্বে চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করা হত শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে থেকে। পরে সেই নিয়ম বদলে কেন্দ্র জানায়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলরাও এই পদে বসতে পারবেন। শুধু তাঁদের বয়সের ঊর্ধ্বসীমা হবে ৬২ বছর। সামরিক বাহিনীর তিনটি বিভাগের পরিষেবাকে এক জায়গায় আনতে এই পদটি তৈরি করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের মোদি সরকার। উত্তর-পূর্ব ভারত এবং কাশ্মীরে সন্ত্রাস দমনে বিশেষজ্ঞ হিসাবে অনিল চৌহানের যথেষ্ট পরিচিতি রয়েছে সামরিক বাহিনীতে।
অবসর নেওয়ার পরেওচৌহান জাতীয় নিরাপত্তা বিষয়ে অবদান রেখেছিলেন। সেনাবাহিনীতে তাঁর অবদানের জন্য তিনি পরম বিশেষ সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশেষ সেবা পদক, সেনা পদক এবং বিশেষ সেবা পদক পান।
