Lifestyle Tips to prevent heart attack:বর্তমানের ব… more
Lifestyle Tips to prevent heart attack:বর্তমানের ব্যস্ত জীবনে সময়ে খাওয়া দাওয়া বা ঘুমোতে যাওয়ার সেভাবে নিয়ম অনেকেই মানেন না। তবে চিকিৎসকরা বলছেন, এই নিয়ম মানা জরুরি। সঠিক সময়ে ঘুম থেকে ওঠা জরুরি হার্ট ভালো রাখতে। সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে ভোরে ব্যায়াম করার কথা বলছেন বিশেষজ্ঞরা।
1/5আজ বিশ্ব হার্ট দিবস ২০২২। উল্লেখ্য, সদ্য একাধিক দুঃসংবাদে উঠে আসছে অল্প বয়সে হার্ট অ্যাটাকের সমস্যায় মৃত্যুর ঘটনা। বহু ক্ষেত্রেই ৫০ বছর বয়সের মধ্যেই অনেকের হার্ট অ্যাটাকের সমস্যা দেখা যেতে শুরু করেছে। বিশেষজ্ঞ ড.রুচিত শাহ বলছেন, হার্ট অ্যাটাক থেকে দূরে থাকতে জীবনযাত্রায় কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে হবে। দেখে নেওয়া যাক, সেই সহজ পন্থাগুলি কী কী। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস2/5ঘুম থেকে ওঠা- বর্তমানের ব্যস্ত জীবনে সময়ে খাওয়া দাওয়া বা ঘুমোতে যাওয়ার সেভাবে নিয়ম অনেকেই মানেন না। তবে চিকিৎসকরা বলছেন, এই নিয়ম মানা জরুরি। সঠিক সময়ে ঘুম থেকে ওঠা জরুরি হার্ট ভালো রাখতে। সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে ভোরে ব্যায়াম করার কথা বলছেন বিশেষজ্ঞরা।3/5মদ থেকে দূরে- হার্ট ভালো রাখতে বলা হচ্ছে, খুবই পুষ্টিকর খাওয়া দাওয়া করার কথা। ফলে ভালো ফলমূল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভোরে ঘুম থেকে উঠে স্প্রাউটস খাওয়া জরুরি। খাদ্য তালিকায় সবজি রাখা জরুরি। কম তেল, চিনি, নুন খাদ্য তালিকায় রাখার কথা বলা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণভাবে, মদ্যপান থেকে দূরে থাকার কথাও বলা হচ্ছে। এমনকি খাবারের পাতে বেশি করে স্যালাড খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।4/5ব্যায়াম- ব্যায়াম করে শরীর ভালো রাখার পরামর্শ রয়েছে চিকিৎসক শাহের। এরোবিক, স্ট্রেচিং করার কথা বলছেন তিনি। দিনে ৩০ মিনিট অন্তত এমনটা করার কথা বলছেন বিশেষজ্ঞরা।5/5ঘুমোন তাড়াতাড়ি- বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, তাড়াতাড়ি ঘুমোর অভ্যাস হার্টের পক্ষে ভালো। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে অন্তত ৭ ঘণ্টা দিনে ঘুমোতে পারলে তা হার্টকে ভালো রাখে বলেও তাঁদের পরামর্শ।