এত বড় নাম! ভারতের সব থেকে বড় নামের রেলস্টেশন কোনটা, জেনে নিন

এত বড় নাম! ভারতের সব থেকে বড় নামের রেলস্টেশন কোনটা, জেনে নিন

#কলকাতা: দেশে রেলপথে যাতায়াত করে ধনী থেকে গরীব, সকলেই। দীর্ঘ দূরত্বের ভ্রমণ হোক বা স্বল্প, রেলপথে যাতায়াত করা খুব সহজ বলে মনে করা হয়। প্রতিদিন লাখ লাখ মানুষ রেলপথে যাতায়াত করেন। একইসঙ্গে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলওয়ের পক্ষ থেকেও নেওয়া হয় নানা পদক্ষেপ।

গত কয়েক বছরে যাত্রীদের জন্য টিকিট বুক করার প্রক্রিয়াটিও রেলওয়ে খুব সহজ করা দিয়েছে। একইসঙ্গে ব্রিটিশ আমল থেকে দেশে রেলের রমরমা চলে আসছে। এদেশে রেলের ইতিহাসও অনেক পুরনো। আর সেই ইতিহাস বেশ কিছু রেলস্টেশনের নামেও লুকিয়ে আছে।

দেশের অনেক রেলওয়ে স্টেশনের নাম বেশ অনন্য। যদিও এর মধ্যে অনেক রেলস্টেশনের নাম বেশ মজার। আপনি কি জানেন, দেশের কোন রেলস্টেশনের নাম সবচেয়ে বড়? আসলে দেশে এমন একটি রেলস্টেশন আছে যার নাম উচ্চারণ করতে আপনার সময় লেগে যেতে পারে।

অন্ধ্রপ্রদেশে একটি রেলওয়ে স্টেশনের নাম এমন, যা দেশের সবচেয়ে বড় নামের রেলওয়ে স্টেশন বলে মনে করা হয়। এই রেলস্টেশনের বানান এমন যে আপনি অবাক হয়ে যেতে পারেন।

দেশের বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা (Venkatanarasimharajuvaripeta)। এর বানানে মোট ২৮টি ইংরেজি অক্ষর রয়েছে। এই স্টেশনটি অন্ধ্র প্রদেশে অবস্থিত। তবে এটি তামিলনাড়ু সীমান্তেরও খুব কাছে অবস্থিত।

Published by:Suman Majumder

(Source: news18.com)