কেন ‘স্পেশাল’ মানুষ? জিনগত পার্থক্য নিয়ে গবেষণায় মেডিসিনে নোবেল পেলেন সুইডিশ

কেন ‘স্পেশাল’ মানুষ? জিনগত পার্থক্য নিয়ে গবেষণায় মেডিসিনে নোবেল পেলেন সুইডিশ

মেডিসিন বা শারীরবিদ্যায় নোবেল জিতলেন সোয়ান্তে পাবো (Svante Paabo)। নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, মানুষের অভিযোজনের উপর গবেষণার জন্য সুইডেনের বিজ্ঞানীকে নোবেল প্রদান করা হয়েছে।

সোমবার নোবেল কমিটির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘সোয়াভ্যান্তে পাবোর গবেষণার ফলে সম্পূর্ণভাবে একটি নয়া বৈজ্ঞানিক দিশা দেখা গিয়েছে। সেটা হল Paleogenomics (বিলুপ্তপ্রায় প্রজাতির জিনগত তথ্য সংক্রান্ত গবেষণা)। মানুষ এবং বিলুপ্ত হোমিনিনের মধ্যে জিনগত পার্থক্য খুঁজে বের করেছেন। আমরা মানুষরা কেন অনন্য, তা জানার জন্য পাবোর আবিষ্কার আমাদের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।’