Diwali: তেল নয়, জল দিলেই জ্বলবে প্রদীপ, দেওয়ালির বাজারে হট আইটেম

Diwali: তেল নয়, জল দিলেই জ্বলবে প্রদীপ, দেওয়ালির বাজারে হট আইটেম

সামনেই দেওয়ালি। বাজারে ইতিমধ্য়েই মাটির প্রদীপ আসতে শুরু করেছে। তার সঙ্গেই আসছে এলইডির জাদু। তবে প্রদীপ জ্বালানোর ইচ্ছা হয় অনেকেরই। কিন্তু তেলের যা দাম! তার ওপর মাটির প্রদীপের জন্য তেল, সলতে এসব ব্যবহার করে জ্বালানোর অনেক হ্যাপা। কিন্তু জল দিয়ে প্রদীপ জ্বালানোর কথা শুনেছেন কখনও? ঠিকই পড়ছেন তেলের বদলে জল দিয়ে জ্বলবে দেওয়ালির প্রদীপ। অবিশ্বাস্য লাগলেও এটাই এখন হট আইটেম দেওয়ালির বাজারে। ঠিক কীভাবে জ্বলছে এই প্রদীপ?

ব্যবসায়ীদের দাবি, আসলে বিজ্ঞানের বিশেষ ফর্মুলা মেনে এই প্রদীপ জ্বালানো হচ্ছে। ফাইবার দিয়ে তৈরি হয়েছে এই প্রদীপ। সলতের মুখটা যেখানে থাকে সেখানে রয়েছে একটি এলইডি ল্যাম্প। প্রদীপের সঙ্গে একটি ব্যাটারি ও সার্কিট রাখা আছে। আর যেখানে প্রদীপের তেল দেওয়া থাকে সেখানে রাখা হয়েছে একটি স্ক্রু। এদিকে তার উপর জল রাখলেই বিদ্যুৎ সংবহনের ফর্মুলা মেনে শর্ট সার্কিটের মাধ্যমে নেগেটিভ ও পজিটিভের মধ্যে যোগ তৈরি হচ্ছে। আর তার জেরে জ্বলে উঠছে এলইডি ল্যাম্প। এবার দেখা যাক দাম কত পড়ছে?

মোটামুটি ৪০-৫০ টাকার মধ্যেই পাওয়া যাবে এই প্রদীপ। তবে এই প্রদীপ নেভানোর জন্য় আলাদা কোনও সুইচ নেই। জল ফেলে দিলেই সার্কিট অফ। আর ঝুপ করে নিভে যাবে আপনার সাধের জল প্রদীপ। এবার দেওয়ালির আলোর উৎসবে একেবারে হট আইটেম জল প্রদীপ ।